Gajkesari yog 2023: গজকেশরী যোগের শুভ প্রভাবে আর্থিক লাভ হবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) গ্রহ ও নক্ষত্ররা সময় অনুসারে স্থান পরিবর্তন করে থাকে, সেই সময় তাঁরা শুভ ও অশুভ নানান যোগও তৈরি করে থাকে। ১৭ সেপ্টেম্বর রাত ১০ টা ০৭ মিনিটে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে ।

বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে বৃহস্পতি, চন্দ্র এবং বৃহস্পতির প্রভাবে তৈরি হবে 'গজকেশরী যোগ’। এই রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে।

Gajkesari yog 2023

মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে আপনার। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। পিতা মাতার স্বাস্থ্যের দিকে যত্ন নিন। যদি আপনি সোনা ব্যবসায়ে যুক্ত থাকেন সেখানে সফলতা মিলবে। এসময় কারোর সঙ্গে কথা কাটাকাটি করবেন না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এসময় আপনার জীবনে অশান্তি ছিল, সেই অশান্তি থেকে বের হতে পারবেন আপনি। দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিয়ে খুব লাভ হবে। জীবনে যে ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে বেরোতে পারবেন। শরীরের বিষয়ে সতর্ক হোন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আর্থিক দিকে খুব সফলতা অর্জন করতে পারবেন আপনি।

Gajkesari yog 2023

ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনার সফলতা আসবে। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন। শেয়ারবাজার থেকে লটারিতে অর্থপ্রাপ্তি হবে এই রাশির ব্যক্তিদের। শুধু তাই নয়, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। এই সময়ে কর্মজীবনে খুব সফলতা আসবে। আত্মবিশ্বাস খুব বাড়বে। শুধু তাই নয়, এই সময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। তবে এসময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, শরীর খারাপ বলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+