কোন কোন ভুলে ক্রুদ্ধ হন সম্পদের দেবতা কুবের, তাঁর কৃপা পেতে কী করবেন

ধনী হতে সকলেই চান। আর্থিক অভাব যাতে না থাকে তা কিন্তু সকলেই চান। জীবনে অর্থের অভাব থাকলে কোনও ভাবেই জীবনে সুখী হওয়া যায় না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সম্পদের দেবতা হলেন, কুবের। কুবের দেবতা যদি খুশি হন তাহলে কারোর অর্থের অভাব থাকে না। হাজার পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারেন না অনেকে।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কুবের দেবতা যাতে রুষ্ট না হন সে দিকে লক্ষ্য রাখবেন। কুবেরের আশীর্বাদে জীবনে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এমন অনেক ছোট বড় ঘটনা রয়েছে সেগুলো যদি আপনার বাড়িতে অনবরত হতে থাকে, তাহলে কিন্তু কুবের দেবতা রেগে যান। এতে আপনার অর্থহানি হতে পারে। দেখুন কোন কোন কারণে কুবের দেবতা রেগে যান।

astrology

  • মাকড়সার জাল

আপনার বাড়ির মূল দরজা বা ঘরের চারকোণে কোথাও মাকড়সার জাল যেন না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। কারণ এই সব জায়গায় মাকড়সার জাল থাকলে কুবের দেবতা খুব রেগে যান। তাই আগেই সাবধান হোন।

  • কাঁচ ভেঙে যাওয়া

কাঁচ ভেঙে যাওয়া একদমই কুবের দেবতা পছন্দ করেন না। বাড়িতে ভাঙা কাঁচ রাখবেন না। এটি খুব দুর্ভাগ্যের প্রতীক। ভাঙা কাঁচ রাখলে কুবের দেবতার রোষের মুখে আপনাকে পড়তে হবে। এতে আপনার অর্থহানি হতে পারে।

  • প্রদীপ নিভে যাওয়া

আপনার বাড়িতে পুজো চলাকালীন যদি দেখেন প্রদীপ নিভে গেছে তা কিন্তু খুব অশুভ ঘটনা। এটি হলে কুবের দেবতা রুষ্ট হন। আর কুবের দেবতার রাগের মুখে পড়লে আপনি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। সেভাবে আর্থিকভাবেও আপনি লাভ করতে পারবেন না।

  • বেড়ালের কান্না

যদি আপনার বাড়ির সামনে বেড়াল কাঁদে তাহলে তাকে তাড়াতাড়ি সরিয়ে দেবেন। কারন, এটি খুব অশুভ লক্ষণ। এতে বুঝবেন আপনার পরিবারের দ্রুত খারাপ কিছু ঘটতে চলেছে। অর্থহানি হতে পারে আপনার।

  • টাকার অভাব

হঠাৎ করে যদি আপনার টাকার অভাব হয় বা যতটা আপনি আয় করছেন তার থেকে ব্যয় ক্রমশ বাড়তে থাকে, তাহলে বুঝবেন কুবের দেবতা রেগে গেছেন বা আপনার বাড়িতে এমন কোনও ভুল হচ্ছে যাতে দেবতারা সেটা মানতে পারছেন না। তাই সেই ভুলগুলো খুঁজে সেগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন।

  • কুবেরের কৃপা পেতে কী করবেন

যদি এমন অশুভ লক্ষণ আপনার বাড়িতে হতে থাকে তাহলে সে থেকে বের হতে আপনি মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। এতে আপনি কুবের দেবতার কৃপা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+