ভুলেও এই কাজগুলি করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট

ভুলেও এই কাজগুলি করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট

বাস্তুর ওপর জীবনে অনেক কিছু নির্ভর করে। বাস্তু যদি ঠিক না থাকে তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। বাড়িতে বা ব্যবসার জায়গায় আলমারির মধ্যে বা কোন গোপন স্থানে অনেকেই টাকা পয়সা রাখেন। তবে সব জায়গায় সবকিছু রাখা রাখার আগে দুবার ভাবুন। কারণ আমরা জীবনে এমন অনেক ভুল করে থাকি তার জেরে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই জেনে নিন কোন জায়গায় কী রাখবেন, বা তার আশেপাশে কী রাখা উচিত নয়।


ঝাঁটা

ঝাঁটা

ঝাঁটা কখনোই আলমারির সামনে রাখবেন না। এটিকে শুভ বলে মনে করা হয় না। কারণ যেহেতু আপনি আলমারিতে মূল্যবান জিনিস, গয়না, টাকা পয়সা রাখেন। এতে মা লক্ষ্মী রেগে যান। তাঁর আশীর্বাদ পাওয়া যায় না। এতে আপনার আর্থিক দিকে অনেক ক্ষতি হবে। জীবনে উন্নতি করতে পারবেন না। কোনও কাজেই সাফল্য পাবেন না। জীবনে প্রায় প্রত্যেক সময়ই আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে।

 কালো কাপড়

কালো কাপড়

কালো কাপড়কে জ্যোতিষশাস্ত্রে খুব অশুভ বলে মনে করা হয়। এটি কখনোই বাড়ির আশেপাশে রাখবেন না। আলমারিতে কালো কাপড় রাখবেন না। গয়নার বাক্সে কোনদিন কালো কাপড় দিয়ে মুড়ে রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। যদি সম্ভব হয় লাল কাপড় মুড়ে রাখতে পারেন। কিন্তু কালো কাপড়ে রাখবেন না। মা লক্ষ্মীদের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে। আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। এই কাজগুলো আজই বর্জন করুন। জীবনে সাফল্য পেতে এগুলি মেনে চলার চেষ্টা করুন।

এঁটো বাসন

এঁটো বাসন

অনেক বাড়িতেই যেখানে সেখানে এঁটো বাসন রেখে দেওয়া হয়, তা কিন্তু কখনই শুভ বলে মনে করা হয় না। ঘর সবসময় পরিষ্কার রাখবেন। যেখানে আপনি টাকা পয়সা রাখেন তার আশেপাশে কোথাও এঁটো বাসন রাখবেন না। এতে মা লক্ষ্মী প্রচন্ড রেগে যান। ঘর থেকে ইতিবাচক শক্তি বেরিয়ে যায়। নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারেনা। যার জন্য জীবনে অনেক অশুভ সময় শুরু হয়। কাজে সাফল্য আসে না। পারিবারিক দিকে অশান্তি শুরু হয়। তাই এইগুলি মেনে চলার চেষ্টা করুন। রাতের খাবার পরেও রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না। এতে লক্ষ্মী দেবী ও মাতা অন্নপূর্ণা খুব রেগে যান। এতে আপনার আর্থিক দিকে অভাব বাড়তে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+