চাকরির ইন্টারভিউয়ে সফল হতে মেনে চলুন এই বাস্তু টোটকাগুলি
চাকরির ইন্টারভিউয়ে সফল হতে মেনে চলুন এই বাস্তু টোটকাগুলি
প্রত্যেকের জীবনে চাকরির ইন্টারভিউ বড় ভূমিকা পালন করে। অনেকের একটা ইন্টারভিউতেই চাকরি হয়ে যায় আবার অনেকে রয়েছেন যাঁরা দিনের পর দিন ইন্টারভিউ দেওয়ার পরও মনের মতো চাকরি পেতে পারেন না। ইন্টারভিউয়ের সময় নার্ভাস হওয়া এবং সবকিছু নষ্ট করে দেওয়ার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমাদের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকে কিন্তু সফলতা পাওয়া যায় না, মেলে না চাকরিও। আমাদের মধ্যে সব ধরনের প্রতিভা থাকলেও, আমরা ইন্টারভিউয়ে সফল হতে ব্যর্থ হই এবং সুযোগ হারিয়ে ফেলি। আর এই কারণের জন্য মানুষ বাস্তু শাস্ত্রের ওপর বিশ্বাস করে এবং মনে করে যে এই বাস্তু মেনে চললে জীবনে ভালো কিছু হবে, কিছু অর্জন করতে পারব। আর্চার্য ইন্দু প্রকাশ চাকরির ইন্টারভিউতে সফল হওয়ার জন্য কিছু বাস্তু টিপস জানিয়েছেন।

হলুদ রং শুভ
বাস্তু মতে, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় হলুদ রুমাল বা হলুদ রঙের কোনও কাপড়ের টুকরো পকেটে রেখে দিন অথবা আপনি হলুদের দুটো টুকরো পকেটে রেখে দিতে পারেন।

ছাতুলা সঙ্গে রাখুন
আরেকটি বাস্তু টিপস যা আপনাকে চাকরির ইন্টারভিউ পেতে সাহায্য করতে পারে তা হল বাড়ির বড় সন্তান বা আত্মীয়ের 'চাঠি'র সময় পরা কাপড় সঙ্গে রাখতে পারেন, যাকে ছাতুলাও বলা হয়।

বিউলির ডালের এই টোটকা করুন
যদি অনেক চেষ্টা করেও চাকরি না পান, তাহলে আপনার সহায় হতে পারে বিউলির ডাল। ৩০০ গ্রাম কালো বিউলির ডাল পিষে আটা তৈরি করে নিন। এই আটা দিয়ে কম আঁচে রুটি তৈরি করুন। সেই রুটির ছোট ছোট গুলি করে তা মাছকে খাওয়ান। কোনও একটা সোমবার থেকে এই কাজ করা শুরু করুন এবং টানা ৪০ দিন ধরে করে যান। এর ফলে চাকরি না পাওয়ার সমস্যা মিটবে বলে মনে করা হয়।

করুন এই টোটকা
যদি আপনি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বারবার ব্যর্থ হন, তাহলে প্রতি বৃহস্পতিবার এই টোটকাটি অবশ্যই পালন করুন। কোনও এক বৃহস্পতিবার বাড়িতে একটা গোরু নিয়ে আসুন। প্রতিদিন গোরুকে শস্যদানা ও জল খাওয়ান। রবিবার সকালে গোরুকে ক্ষীর খেতে দিন। এরপর চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বাড়ি থেকে বেরনোর মুখে ও ইন্টারভিউ যেখানে হচ্ছে সেখানে ঢোকার সময় ডান পা আগে ফেলুন। এর ফলে ইন্টারভিউতে সাফল্য পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications