Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি, এতে জীবনে আসবে সাফল্যও

মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি, এতে জীবনে আসবে সাফল্যও

প্রতিটি মানুষই জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চান সবাই পান সবাই পান না। এমন অনেক পরিবার রয়েছেন যারা মা লক্ষ্মীর কৃপা পান না। সেই পরিবার থেকে মা লক্ষ্মী বিদায় নেন। তার প্রকোপ পরে পরিবারের সকল সদস্যদের ওপর। তাদের আর্থিক দিক খুব দুর্বল হয় এবং তাদের সংসারে অশান্তি লেগে থাকে। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে যেগুলি মেনে চললে মা লক্ষ্মী আপনার ঘরেই থাকবে এবং জীবনে সাফল্য আসবে। বলা হয় মেয়েদের চুল ধোয়া, শ্যাম্পু করার সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্রে কোন দিন শ্যাম্পু করলে শুভ,দেখুন। এটি যদি আপনি মেনে চলেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর বিশেষ কৃপা করবেন এবং জীবনে খুশিও হবেন আপনি।

এটি করলে মা লক্ষ্মী খুব খুশি হবেন

এটি করলে মা লক্ষ্মী খুব খুশি হবেন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় মহিলাদের শুক্রবার করে মাথায় শ্যাম্পু করে স্নান করা উচিত কারণ শুক্রবার দিন মা লক্ষ্মীর দিন। এই দিন মহিলারা তাদের চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এদিন আপনি চুলে যদি শ্যাম্পু করেন তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন এবং আপনার ওপর বিশেষ কৃপা করবেন। যদি আপনি পুত্র সন্তানের মা হন তাহলে মা লক্ষ্মী আপনার পুত্র সন্তানের মনের ইচ্ছা পূরণ করবেন। যদি আপনি প্রতি শুক্রবার চুল কেটে তারপর শ্যাম্পু করেন তাহলে খুব খুশি হন মা লক্ষ্মী।

বুধবার চুলে শ্যাম্পু করবেন না

বুধবার চুলে শ্যাম্পু করবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, অবিবাহিত মেয়েরা কখনোই বুধবার দিন চুলে শ্যাম্পু করবেন না। যেসব মেয়েদের ছোট ভাই রয়েছে কখনোই তারা বুধবার চুলে শ্যাম্পু করবেন না, কারণ এতে তাদের ভাইদের শারীরিক ক্ষতি হয়। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় বুধবার যারা চুলে শ্যাম্পু করেন তাদের জীবনে ভোগান্তির শেষ থাকে না। তারা সবসময়ই অশান্তির সম্মুখীন হন। কোনও কাজে তারা জীবনে সাফল্য লাভ করেন না। আর্থিক দিকে তাদের অবনতি হয় এবং সেই পরিবারের মা লক্ষ্মী বিরাজ করেন না।

এদিন চুলে শ্যাম্পু করবেন না

এদিন চুলে শ্যাম্পু করবেন না

আমরা প্রায় সব সময় সবাই কোন শুভ উৎসবে বা অনুষ্ঠানের আগে চুলে শ্যাম্পু করি বা চুল কেটে ধুয়ে ফেলি। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয় পূর্ণিমা, একাদশী এবং অমাবস্যার দিন কখনোই চুলে শ্যাম্পু করবেন না। আপনি তিথি , নক্ষত্র মেনে যদি চুলে শ্যাম্পু করেন তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনি পাবেন।

উপবাস করলে চুলে শ্যাম্পু করবেন না

উপবাস করলে চুলে শ্যাম্পু করবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয় যদি আপনি কখনোও উপবাস করেন তাহলে সেদিন কখনোই চলে শ্যাম্পু করবেন না। যদি আপনি উপবাস করার আগের দিন চুলে শ্যাম্পু করেন তাহলে তা শুভ বলে মনে করা হয়। উপবাস যেদিন করবেন সেদিন আপনার চুলে কাঁচা দুধ লাগিয়ে স্নান করুন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে।

এটি মানলে মা লক্ষ্মী ও শনিদেব খুশি হন

এটি মানলে মা লক্ষ্মী ও শনিদেব খুশি হন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মহিলারা ছাড়াও পুরুষরা বৃহস্পতিবার চুলে শ্যাম্পু করবেন না। এতে আপনার অর্থনৈতিক দিকে খারাপ প্রভাব পড়বে। আপনি জীবনে সাফল্য পাবেন না। সেই সঙ্গে শনিবার শনিদেবের প্রিয় দিন। তাই এই দিন কখনোই চুলে তেল দেবেন না বা চুলে শ্যাম্পু করবেন না। এতে শনিদেব এবং মা লক্ষ্মী দুজনেই খুব রেগে যান।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+