Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kojagari Laxmi Puja 2023: কোজাগরী লক্ষ্মী পুজোয় দেবীর কৃপা পেতে মানুন এই টিপসগুলি

Kojagari Laxmi Puja 2023: চলতি বছর ২৮ অক্টোবর পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো, দুর্গাপুজোর পর আসে লক্ষ্মীপুজো। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, যদি আপনি মন দিয়ে লক্ষ্মীপুজো করেন, তাহলে আপনার আর্থিক দিকে কখনোই অসুবিধা আসবে না।

কোজাগরী লক্ষ্মীপুজোয় যদি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চান তাহলে আগে থেকেই মেনে চলুন। দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী, দেবী যাতে রেগে না যান, সেদিকে লক্ষ্য রাখবেন। কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবী লক্ষ্মী কৃপা পেতে মানুন এগুলি।

Kojagari Laxmi Puja 2023

  • মূল দরজার সামনে এগুলি রাখবেন না

লক্ষ্মীপুজোর আগে যদি আপনার বাড়িতে কোথাও জঙ্গল থাকে বা আপনার মূল দরজার সামনে নোংরা থাকে, ডাস্টবিন থাকে, তা তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। নচেৎ দেবী আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে না।

  • এই গাছ রাখবেন না বাড়িতে

যদি আপনার বাড়িতে মানিপ্ল্যান্ট, তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে মা লক্ষ্মী রেগে যাবেন। তাই এই গাছ থাকলে দ্রুত বাড়ি থেকে সরিয়ে ফেলুন।

  • কল থেকে জল পরা বন্ধ করুন

যদি আপনার বাড়িতে কল থেকে ফোঁটা ফোঁটা জল পরে, জলের অপচয় হয় তাহলে আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনে সফলতা আসবে না। আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন। মা লক্ষ্মী আপনার উপর ক্রদ্ধ হবেন, লক্ষ্মী পুজোর আগেই অবশ্যই কল ঠিক করুন।

  • ভোগ নিবেদন করার মাথায় রাখুন এগুলি

লক্ষ্মীপুজোর সময় যখন আপনি দেবীর জন্য ক্ষীর তৈরি করবেন বা কোনও মিষ্টি তৈরি করবেন তখন অবশ্যই দেবীকে মিষ্টি নিবেদন করবেন। কারণ, এগুলি দেবী খেতে খুব পছন্দ করে। তবে এগুলি রান্না করার আগে যদি আপনার হাত থেকে দুধ পরে যায়, তাহলে কিন্তু মা লক্ষ্মী খুব রেগে যান। তাই দেবীর ভোগ বানাবার আগে অবশ্যই বানাবেন।

  • কী করলে মা লক্ষ্মী প্রবেশ করবেন

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যাতে লক্ষ্মী দেবী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করতে পারেন, তবেই কিন্তু তিনি খুশি হবেন এবং আর্থিক দিকে আপনার উন্নতি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+