মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসে মেনে চলুন কিছু নিয়ম

মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসে মেনে চলুন কিছু নিয়ম

শ্রাবণ মাসকে শিবের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করেন তার ভক্তরা। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের বিশেষ পূজার্চনার নিয়ম রয়েছে। সোমবার ছাড়াও শ্রাবণ মাসের প্রতিটি দিনই অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ।

কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস

কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস

চলতি বছর ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে ১৭ অগস্ট। এই মাসের শুরু থেকেই ধর্মপ্রাণ হিন্দুরা পূন্য লাভের আশায় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্রত পালন করেন এবং উপোস রাখেন । শিব মন্দিরে গিয়ে শিব লিঙ্গের মাথায় জল ঢেলে আসেন মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। শাস্ত্র মতে এই মাসে মহাদেব প্রসন্ন করার জন্য বিশেষ নিয়ম রয়েছে। শুধুমাত্র এই নিয়মগুলি মেনে চললেই শিব ভক্তির পূর্ণ ফল পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি শ্রাবণ মাসে করা উচিৎ নয়।

 শ্রাবণ মাসে ব্রত পালনের নিয়ম

শ্রাবণ মাসে ব্রত পালনের নিয়ম

শ্রাবণ মাসে উপবাস করা অত্যন্ত শুভ। পুজোর পাশাপাশি উপবাস রাখা স্বাস্থ্যের পক্ষেও উপকারী। শ্রাবণ মাসে খাদ্য সামগ্রী সম্পর্কে সচেতন হওয়া উচিত। এই মাসে মাংস, মাছ বা মদ্যপান বর্জন করা হয়। এই মাসে সাত্ত্বিক খাবার খাওয়া উচিৎ, অর্থাৎ রসুন-পেঁয়াজ ব্যবহার করা উচিৎ নয়। শ্রাবণ মাসে যেহেতু দুধ দিয়ে শিবলিঙ্গের জলাভিষেক শুভ বলে মনে করা হয়। সেই কারণে এই মাসে দুধ পান করা থেকে বিরত থাকতে হবে।

পুজোর সময় কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিৎ

পুজোর সময় কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিৎ

পুজোর সময় শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস এড়িয়ে চলা উচিৎ। ভোলেনাথ বেলপাত্র, ভাং এবং ধুতরা খুব পছন্দ করেন। পুজোর সময় যাতে এই উপাদানগুলো থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই পবিত্র মাসে কাউকে অপমান করবেন না। আপনার মনে খারাপ চিন্তা আনবেন না। বিশেষ করে গুরু, স্ত্রী, মা-বাবা, বন্ধুবান্ধব এবং বাড়িতে আসা লোকদের অপমান করা উচিৎ নয়।

শ্রাবণ মাসে কোন মন্ত্র জপ করবেন

শ্রাবণ মাসে কোন মন্ত্র জপ করবেন

শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। এই পবিত্র মাসে সোমবার ব্রত কথা পাঠ এবং রুদ্রাক্ষ ধারণ করাকে অত্যন্ত পবিত্র ও শুভ কাজ মনে করা হয়। শিব চালিসা পাঠ করে আরতি করলে, শিবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।

শ্রাবণ মাস তেল দান করুন

শ্রাবণ মাস তেল দান করুন

শ্রাবণ মাস জুড়ে শরীরে তেল লাগাবেন না। এই মাসে তেল দান করা সেরা বলে মনে করা হয়। এই মাসে বিছানা পরিত্যাগ করে মাটিতে শোয়ার অভ্যাস করুন। দিনের বেলা না ঘুমিয়ে সারাদিন শিবভক্তিতে কাটান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+