জীবনে খ্যাতি পেতে চান? আলাদা পরিচয় করতে চান সমাজে? তবে রোজ করুন এই উপায়গুলি
জীবনে খ্যাতি পেতে চান? আলাদা পরিচয় করতে চান সমাজে? তবে রোজ করুন এই উপায়গুলি
অর্থ ও বিখ্যাত হওয়া, এই দু’টো এমন জিনিস যা প্রত্যেক মানুষ বেশি করে পেতে চান। খ্যাতি–সম্মান পাওয়া সকলেরই ইচ্ছা থাকে। এরজন্য সকলে অনেক ধরনের কাজও করেন এবং অনেক ধরনের ভালো–মন্দ উপায়ও প্রয়োগ করে থাকেন। যদিও জনপ্রিয় হওয়া সকলের ভাগ্যে থাকে না। কিন্তু জ্যোতিষে এমন কিছু উপায় তৈরি করা হয়েছে, যা আপনাকে কিছুদিনের মধ্যে জনপ্রিয় করে দেবে। এটা আপনাকে সমাজে আলাদা পরিচয় ও পর্যায় দেবে। জেনে নিন প্রসিদ্ধ হওয়ার সহজ কিছু উপায়।

বাড়িতে কর্পূর জ্বালান
খ্যাতি বা জনপ্রিয়তা পেতে হলে বাড়িতে ইতিবাচকতা থাকা খুবই প্রয়োজন, তখনই আপনি নেতিবাচকতায় পরিপূর্ণ থাকবেন। এর জন্য বাড়িতে সকাল-বিকেল কর্পূর জ্বালান। ধুনোতে কর্পূর মিশিয়ে অথবা পঞ্চপ্রদীপে কর্পূর দিয়ে আগুন জ্বেলে তা বাড়ির প্রত্যেকটি ঘরে ঘরে নিয়ে যান। এতে নেতিবাচকতা দূর হয়ে বাড়িতে ইতিবাচকতা আসবে।

নিয়মিতভাবে করুন সূর্যের আরাধনা
জ্যোতিষে সূর্যকে সফলতা ও মান-সম্মানের কারক হিসাবে মানা হয়। তাই রোলি মিশ্রিত জল সূর্যকে অর্পণ করুন, হলুদ কাপড় পরুন, লাল চন্দন লাগান কপালে। এর সাহায্যে সূর্য আপনার রাশিকে শক্তিশালী করবে এবং আপনাকে সফল করবে ও খ্যাতিও দেবে। নিয়মিতভাবে এভাবেই সূর্যের আরাধনা করে যান।

মা দুর্গার আরাধনা
প্রসিদ্ধ ও খ্যাতি পেতে হলে মা দুর্গার কৃপা পাওয়া খুবই জরুরি। মা দুর্গাকে প্রসন্ন করতে হলে পুজো-উপাসনা করুন তাঁর। দুর্গা মাকে লবঙ্গ, চুড়ি, কর্পুর, জবা ফুল, সিঁদুর ও সুগন্ধী অর্পন করুন। নিয়মিতভাবে এটা করলে আপনি শীঘ্রই মা দুর্গার আশীর্বাদ পাবেন।

রাধা–কৃষ্ণের মূর্তি
বাড়িতে রাধা-কৃষ্ণের মূর্তি বা ছবি রাখুন, বিধি অনুযায়ী তাঁদের পুজো করুন। এতে আপনার ভাগ্য শীঘ্র উদয় হবে।

প্রতিদিন করুন এই উপায়গুলি
প্রত্যেক দিন কিছু বিশেষ উপায় করুন। এতে আপনার কাজে সফলতা ও খ্যাতি আসবে। যেমন সোমবার বাড়ি থেকে বের হওয়ার সময় প্রথমে নিজের মুখ আয়নায় দেখুন। মঙ্গলবারে বাড়ি থেকে বের হওয়ার আগে মিষ্টি বা গুড় খেয়ে বেরোন। বুধবারে বাড়ির বাইরে পা দেওয়ার আগে ধনেপাতা খেয়ে বেরোন। বৃহস্পতিবার বেসনের লাড্ডু খেতে পারেন। শুক্রবার দুধের তৈরি কিছু খাবার খান। শনিবার ঘি খেয়ে বাড়ির বাইরে পা দিন। আর রবিবার বাড়ির বাইরে যাওয়ার আগে নিজের কাছে পানের পাতা রাখুন। এই উপায়গুলি আপনাকে প্রত্যেক দিন সফলতা পেতে সহায়তা করবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications