বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাড়াতে অব্যর্থ ফেং শুই, সহজ উপায় প্রয়োগেই হবে সব মুশকিল আসান
বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাড়াতে অব্যর্থ ফেং শুই, সহজ উপায় প্রয়োগেই হবে সব মুশকিল আসান
প্রতিটি মানুষ নিজের বাড়িতে সুখ এবং সমৃদ্ধি কামনা করেন। অনেকেই আছেন যারা ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য নানা রকম ব্যবস্থাও গ্রহণ করে থাকেন। তবে কখনও কখনও এই সকল উপায় মনের মত সাফল্যের দিকে নিয়ে যায় না। কিন্তু জানেন কি? যে সাধারণ কিছু ফেং শুই টিপসের মাধ্যমে খুব সহজেই জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনা যেতে পারে। আসলে ফেং শুইতে কিছু উপায় দেওয়া হয়েছে, যার মাধ্যমে বাস্তুর সকল ত্রুটিগুলি খুব সহজেই দূর করা যায়। জেনে নেওয়া যাক ফেং শুইয়ের সেই সব বিশেষ টিপস, যার মাধ্যমে সামান্য কিছু উপায় করলেই বাড়িতে বজায় থাকবে অপার সুখ ও শান্তি। সেই সঙ্গে হবে আর্থিক উন্নতি, যার জন্য বাড়ি থাকবে সমৃদ্ধিতে ভরপুর।

অ্যাকোয়ারিয়াম রাখা
ফেং শুই অনুসারে, ঘরে যদি সবসময় সৌভাগ্য বজায় রাখতে হয়, তাহলে তার জন্য উপযুক্ত পাত্রে ৪টি গোল্ড ফিশ কিংবা কালো রঙের মলি মাছ রাখা খুব ভালো বলে মনে করা হয়। মাছকে ইতিবাচক শক্তির কারক বলে মনে করা হয়। তাই বাড়িতে মাছ পোষা খুব ভালো। তবে খেয়াল রাখতে হবে মাছের অ্যাকোয়ারিয়াম যাতে সবসময় ড্রয়িং রুমে রাখা থাকে।

ধাতুর কচ্ছপ
ফেং শুই অনুসারে, ঘরে কচ্ছপ রাখলে সাফল্য ও সমৃদ্ধি আসে। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ি হোক বা অফিসের উত্তর দিকে কচ্ছপের মূর্তি রাখলে কখনও কোনও নেতিবাচক শক্তি ক্ষতি করতে পারে না। সুখ ও শান্তি বজায় রাখার জন্য কাঁচ বা ক্রিস্টালের কচ্ছপ মূর্তি রাখা খুব শুভ। এছাড়া ধাতব কচ্ছপের মূর্তি রাখা সবথেকে ভালো বলে মনে করা হয়। তবে দেখতে হবে যে কচ্ছপটি অবশ্যই লোহা ছাড়া অন্য ধাতু দিয়ে তৈরি কিনা।

লাফিং বুদ্ধ
লাফিং বুদ্ধকে ফেং শুইতে অর্থনৈতিক সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে বাড়ি বা অফিসের উত্তর দিকে রাখলে আর্থিক অবস্থা ভালো হয়।

তিন পায়ের ব্যাঙ
একটি তিন পায়ের ব্যাঙ ফেং শুইতে খুব শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ি বা অফিসের উত্তর দিকে বা প্রধান দরজায় এটি লাগালে ধন-সম্পদ ও বৈভব বৃদ্ধি পায়। এর পাশাপাশি উন্নতির পথ খুলে যায় এই জিনিস রাখলে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও ফেং শুই তথ্যের উপর নির্ভরশীল)
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications