Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্থ সঙ্কট কাটাতে করতে পারেন সহজ এই উপায়গুলি, শীঘ্রই মিলবে টাকা–পয়সা

অনেকেই রয়েছেন যাঁদের অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন প্রায়ই হতে হয়। সকলেই ধনপ্রাপ্তি করতে চান। তবে এর জন্য কিছু প্রতিকার বা উপায় করতে হবে। তবেই মা লক্ষ্মী আপনার ওপর কৃপা বর্ষণ করবে। পণ্ডিত প্রবীণ মিশ্র আপনার জন্য নিয়ে এসেছে সেরকমই একটি সরজ সরল উপায়। প্রতিদিন ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করুন। শুক্রবার লক্ষ্মীকে পায়েসের ভোগ দিন এবং ৭ জন কন্যাকে সেই প্রসাদ খাওয়ান। এটা করলে ভগবানের কৃপা দৃষ্টি পড়বে এবং অর্থ সঙ্কট মিটে যাবে। শীঘ্রই আপনি ধন প্রাপ্তি করতে পারবেন।

ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো

ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো

অর্থ সঙ্কট দূর করতে চাইলে এবং শীঘ্র অর্থ পেতে চাইলে আপনি নিয়মিতভাবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। ধূপ-প্রদীপ জ্বালান, ফুল দিন, ভোগ নিবেদন করুন এবং হাতজোড় করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে আপনার অর্থ সঙ্কট দূর করার জন্য প্রার্থনা করুন।

শুক্রবার মা লক্ষ্মীর পুজো

শুক্রবার মা লক্ষ্মীর পুজো

শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। মা লক্ষ্মীকে লাল ফুল দিয়ে পুজো দিন। পায়েস ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ ৭ জন কন্যাকে বিতরণ করুন। এতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার ওপর থাকবে এবং আপনার অর্থকষ্ট দূর হবে।

বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো

বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো

বৃহস্পতিবারকেই লক্ষ্মীবার হিসাবে মনে করা হয়। তাই এখন যে উপায়টির কথা বলা হবে সেটি যদি আপনি এই লক্ষ্মীবারেই ব্যবহার করতে পারেন তাহলে এই উপায়টি খুবই কার্যকর হবে। এর জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে শুদ্ধ দেশি ঘি-এর প্রদীপ জ্বালান, প্রদীপ জ্বালানোর সময় আপনার ডান হাতে একটি লবঙ্গ ও এলাচ ধরে রাখুন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বলা হয় যে, লবঙ্গ এবং এলাচের টোটকাটি খুবই প্রভাবশালী হয়ে থাকে। আর এই লবঙ্গ ও এলাচ নিয়ে '‌ওম মহালক্ষ্মীয় নমঃ'‌ মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। সেই সময়ে খেয়াল রাখবেন যাতে, সেই সময়ে যাতে কোনও বাধা না পড়ে। বিনা বাধায় মন্ত্র উচ্চারণের পর হাতে রাখা লবঙ্গ ও এলাচ একটি হলুদ বস্ত্রে বেঁধে রাখুন। এরপর আপনি যেখানে টাকা রাখেন সেটা, মানিব্যাগ, লকার, বা লক্ষ্মীর ভাঁড়-এ সেই পুঁটুলিটি রেখে দিন।

কলাগাছ পুঁতে দিন

কলাগাছ পুঁতে দিন

দিন রাত পরিশ্রম করেও যদি কোনও মতেই কাঙ্খিত সাফল্য না পেয়ে থাকেন, তাহলে কলাগাছ নিয়ে তা কোনও মন্দিরের সামনের এলাকায় পুঁতে দিতে পারেন। এটি করার সময় ঈশ্বরকে নিজের সমস্যা বললে , তবে মিটতে পারে অর্থ সঙ্কট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+