Durga Puja 2023: চলতি বছর দেবী দুর্গার আগমন, গমন কিসে, জানুন ঘট স্থাপনের শুভ সময়
জ্যোতিষশাস্ত্রে (astrology) দুর্গা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেক বছর এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। ১৫ অক্টোবর থেকে শুরু হবে মাতৃপক্ষ।
মা দুর্গার পুজোর শুরু হবে কলশ স্থাপন করে এবং শেষ হবে দুর্গা প্রতিমার বিসর্জন দিয়ে। মা দুর্গা চলতি বছর হাতিতে চড়ে আসবেন অর্থাৎ তাঁর আগমন গজে, গমন করবেন ঘটকে অর্থাৎ ঘোড়ায়।

- জানুন শুভ সময়
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি ১৪ অক্টোবর রাত ১১ টা ২৪ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময়। যা চলবে ১৬ অক্টোবর ১২:০৩ মিনিট পর্যন্ত। দুর্গাপূজা শুরু হবে ১৫ অক্টোবর সকাল ১১টা ৪৪ থেকে, যা চলবে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত। এসময়ের মধ্যে আপনারা ঘট স্থাপন করতে পারেন। মাত্র ৪৬ মিনিট থাকবে শুভ সময়।
- ঘট স্থাপনের শুভ সময়
চলতি বছর শুরু হয়েছে এদিন শুরু হবে ১৫ অক্টোবর থেকে। এসময়ে দেবীর সামনে ঘট স্থাপনের বিশেষ রীতি রয়েছে। ঘট স্থাপনের শুভ সময় শুরু হবে সকাল ১১:৪৪ মিনিট থেকে, যা চলবে থাকবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবমী পর্যন্ত মা দুর্গার নয়টি রূপের পূজোর আয়োজন করেন তাঁর ভক্তরা।
- কিসে আগমন ও গমন দেবীর
বিজয় দশমীতে পশ্চিম দিকে যাত্রা করলে শুভ হবে, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যখন দেবীগজে বা হাতিতে আগমন করেন তাঁর অর্থ সুখ, সমৃদ্ধি নিয়ে দেবীর আগমন হচ্ছে। তবে মা দুর্গা যখন ঘোড়ায় চড়ে গমন করেন, তার অর্থ কোনও শুভ লক্ষণ নয় । এতে কোন বিপর্যয় হতে পারে।
- গজে আগমন হওয়ার অর্থ কী
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, মা দুর্গা আসবেন গজে মানে হাতিতে চড়ে সোমবার শুরু হবে দুর্গাপুজো। চলতি বছর মা দুর্গা আগমন অত্যন্ত শুভ, এটি চাষের জন্য সবথেকে ভালো। জমিতে ফসল উপচে পড়বে।
- দেবীর ঘোটকে যাত্রা কি শুভ
মা যখন গমন করবেন অর্থাৎ ঘোড়ায় চড়ে যখন গমন করবেন তখন কিন্তু তার লক্ষণ একদমই শুভ নয়। এটি প্রাকৃতিক দুর্যোগের প্রতীক। তাই বিশেষজ্ঞদের মতে, এসময় সকলকেই সাবধানে থাকতে হবে। তবে মায়ের কৃপায় সকল ঝামেলা মিটে যাবে। দেবী সকলের প্রতি সহায় থাকবেন।












Click it and Unblock the Notifications