দুর্গাপুজো ২০২২ নির্ঘণ্ট: মহালয়া থেকে দশমী পর্যন্ত দিন , তারিখ একনজরে
দুর্গাপুজো ২০২২ নির্ঘণ্ট: মহলয়া থেকে দশমীর দিন , তারিখ একনজরে
'আসছে বছর আবার হবে' -এর সুর তুলে দশমীর বিদায় বেলা থেকেই শুরু হয়ে যায় পরের বছরে ক্যালেন্ডারের দিকে তাকানোর পালা। ফের একবছর পর কবে আবার মা দুর্গাকে দেখা যাবে, তার আশায় থাকে বাঙালি। এক বছরের উপেক্ষা পার করে চেনা পরম্পরায় 'নতুন' কে সাদরে আমন্ত্রণের বার্তাতেই রয়েছে মা দুর্গার আবাহনের হাতছানি। আর সেই পরম্পরা নিয়ে এক সুস্থ পৃথিবীতে করোনা মুক্ত অবস্থায় আগামী বছর দুর্গাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় বাঙালি। একনজরে দেখে নেওয়া যাক, ২০২২ সালে দুর্গাপুজো কবে পড়েছে?

মহলয়া
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'আশ্বিনের শারদ প্রাতে' র রেশ ধরে উৎসবের আমেজকে আরও সতেজ করার রীতি কার্যত প্রতিটি বাঙালির রন্ধ্রে রয়েছে। আর এই চিরাচরিত নস্টালজিক ভাবধারাকে সঙ্গে নিয়ে আগামী বছরের মহলায়ায় এক করোনা মুক্ত ভোরের অপেক্ষায় রয়েছে বিশ্বজোড়া বাঙালি। যে শারদ প্রাতে সূর্যের দিকে মুখ করে নদীর আধ কোমর জলে দাঁড়িয়ে নির্ভয়ে তর্পণ করতে পারবেন ঘাটে ঘাটে জমায়েত করা মানুষ। সেরকমই একটি ভোরের আশা নিয়ে আগামী বছর দুর্গাপুজোর ক্যালেন্ডারের দিকে চোখ রাখেন মানুষ। ২০২২ সালে মহলয়া রয়েছে রবিবার ২৫ সেপ্টেম্বর ।

পঞ্চমী-ষষ্ঠী
প্রাক করোনা আমলে যেভাবে ট্রাকের মাথায় করে মা দুর্গার মূর্তি পাড়ার প্যান্ডেলে আনার যে চেনা ছবি দেখা যেত তা কার্যত দেখা যাবে এই আশা নিয়েই ২০২২ সালে পঞ্চমীর সকালের অপেক্ষা বাঙালির। শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে পড়েছে মহাপঞ্চমী। দিনটি শুক্রবার। পরে বছর মায়ের বোধন , আমন্ত্রণ, চক্ষুদানের দিন পড়েছে ১ অক্টোবর । অর্থাৎ মহাষষ্ঠী পড়েছে ১ অক্টোবর। ষষ্ঠী পড়ছে শনিবার।

সপ্তমী-অষ্টমী
২০২২ সালে নবপত্রিকা স্নান থেকে শুরু করে কুমারী পুজোতে কোনও করোনার ভয় থাকবে না , এমনই আশা রয়েছে মানুষের মধ্যে। আর সেই আশা নিয়েই ২০২২ সালে সপ্তমীর ভোর হবে ২অক্টোবর। একই দিনে রয়েছে গান্ধীজয়ন্তী। সে দিনটি রয়েছে রবিবার। অষ্টমী রয়েছে সোমবার ৩ অক্টোবর।

নবমী-দশমী
আগামী বছর অষ্টমী পড়েছে সোমবার। অর্থাৎ দুর্গাপুজোর পর পর দিনে যে দিনটিকে বাঙালি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেই অষ্টমীর দিনটিই হল ৩ অক্টোবর। মহানবমীর দিন ২০২২ সালে পড়েছে ৪ অক্টোবর। বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর। সেদিন বুধবার। অর্থাৎ মায়ের গমন বুধবার হবে। সেদিনই েদশ দুড়ে ২০২২ সালে পালিত হবে দশেরা। যেদিন দুষ্টের ওপর শিষ্টের বিজয়ের দিন পালন হবে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications