শনি মহারাজকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসে এগুলি দান করুন, কাটবে বাধা বিপত্তিও
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এমাস ভোলেবাবার খুব প্রিয় মাস। তাছাড়াও শনিদেবেরও প্রিয় মাস এই শ্রাবণ মাস। আপনি যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান ও জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করতে চান তবে অবশ্যই এগুলি মানতে পারেন।
২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। যার চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। শ্রাবণ মাসের শনিবার করে আপনি যদি উপোস করে শনিদেবকে সিন্নি দেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত বাধা দূর হবে।

এই শ্রাবণ মাসে আপনি শিব ঠাকুরের পাশাপাশি শনিদেবের পূজা করুন। তবেই জীবনে এগিয়ে যেতে পারবেন। শ্রাবণের শনিবার যদি আপনি পুজো করার পর দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে শনিদেবের বিশেষ কৃপা থেকে আপনি একদমই বঞ্চিত হবেন না। শ্রাবণ মাসে শনিদেবের আশীর্বাদ পেতে কী কী করবেন, দেখুন।
- সরিষার তেল
শ্রাবণ মাসের শনিবার সন্ধ্যায় স্নান করে প্রথমে শিবের পুজো করুন। তারপর শনিদেবের পুজো করুন। তারপর অশ্বথ গাছের নিচে দাঁড়িয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান। পারলে শনির দেবের পায়ের সামনে রাখুন সরষের তেল। এতে শনিদেব আপনার মনের ইচ্ছা পূরণ করবে। কর্মস্থানে অনেকটাই এগিয়ে যেতে পারবেন।
- দারিদ্র ব্যক্তিদের দান করুন
শনিবার করে শনিদেবের মন্ত্র জপ করুন। তারপর দারিদ্র ব্যক্তিদের দান করুন। সেই সঙ্গে মনের ইচ্ছা আপনি শনিদেবকে জানান। তাহলে মনের প্রার্থনাও আপনার পূরণ হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।
- কালো তিল
যদি আপনি নতুন সম্পত্তি কিনতে চান ও জীবনের সমস্ত বাধা কাটাতে চান, তাহলে শনিবার করে সন্ধ্যায় কালো তিল দান করুন। পারলে দেবতার সামনে ১০৮ টা প্রদীপ জ্বালান। শনিদেবের মন্ত্র জপ করুন। এতে আপনার সম্পদ ক্রমশ বাড়তে থাকবে।
- এগুলি দান করুন
শনিদেবের কৃপা পেতে আপনি শনিদেবের সামনে কালো তিল, ডাল, সরষের তেল নিবেদন করুন। এতে শনিদেবের বিশেষ কৃপা পাবেন। আপনি জীবনে এগিয়েও যেতে পারবেন। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে।
- ফুল
যদি আপনার বিবাহিত জীবনে সমস্যা থাকে, আর থেকে বের হতে চান, তাহলে শনিবার সন্ধ্যেবেলা শিব, পার্বতীর পুজো করুন। হলুদ ফুল দিন মহাদেবকে। মাতা পার্বতীকে লাল ফুল দিন। সেই সঙ্গে শনিদেবকেও একটি ফুল নিবেদন করুন। এতে আপনার বিবাহিত জীবনে যে সমস্যা ছিল তা থেকে বের হতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications