অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে দান করলে পাবেন ১০ গুণ পুণ্যলাভ, জেনে নিন কি কি দান করা শুভ
অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে দান করলে পাবেন ১০ গুণ পুণ্যলাভ, জেনে নিন কি কি দান করা শুভ
৩ মে, অর্থাৎ মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার পর্ব পালন করা হবে। বিয়ে, গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু করা ও সোনা–রূপো, গাড়ি কেনার জন্য এইদিনটি অত্যন্ত শুভ মুহূর্ত বলে বিশ্বাস করা হয়। বৈশাখ মাসের দেবতা ভগবান বিষ্ণু হওয়ার দরুণ এইদিন অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এইদিন স্নান–দন–পুণ্য করার খুব মাহাত্ম্য রয়েছে। অনেক ধর্মগ্রন্থে অক্ষয় তৃতীয়ার দিন দান করাকে খুবই পুণ্যদায়ী বলা হয়েছে।

অক্ষয় তৃতীয়ার দান দেয় কয়েক গুণ পুণ্য
মহাদানের গুরুত্ব স্কন্দপুরাণের প্রভাসখণ্ডে বলা হয়েছে। এই মতে গরু, সোনা, রূপো, রত্ন, শিক্ষা, তিল, মেয়ে, হাতি, ঘোড়া, বিছানা, বস্ত্র, জমি, অন্ন, দুধ, ছাতা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করা খুবই শুভ। অন্যদিকে, গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি দান করে না সে দরিদ্র হয়। অতএব, আপনার যা আয় হোক না কেন, অবশ্যই তার একটি অংশ দান করুন।

পাওয়া যাবে কয়েকগুণ ফল
ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে, কিছু দান আছে, যার ফল এই জন্মে পাওয়া যায়, আবার কিছু দান আছে যার ফল পরের জন্মে দেওয়া হয়। অন্যদিকে, নির্দিষ্ট দিনে করা দান সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি ফল দেয়। অক্ষয় তৃতীয়াও এমন একটি দিন। এই দিনে দান করলে ১০ গুণ বেশি ফল পাওয়া যায়। এই দিনে যব, গুড়, ছোলা, ঘি, নুন, তিল, শসা, খরবুজা, আম, ময়দা, ডাল, কাপড়, জলের কলস দান করা খুবই শুভ। এই দানগুলি কুণ্ডলীতে গ্রহগুলির অবস্থানকে শক্তিশালী করে এবং জীবনের সমস্ত কিছুতে সাফল্য শুরু হয়।

অক্ষয় তৃতীয়ায় পঞ্চ–মহাযোগ
জ্যোতিষীরা বলছেন, অক্ষয় তৃতীয়ার দিনে পঞ্চ মহাযোগ গঠিত হচ্ছে। ৩ মে সূর্য থাকবে মেষ রাশিতে, চন্দ্র থাকবে কর্কট রাশিতে। এছাড়াও কেদার, শুভ কর্তরী, উভয়াচারী, বিমল ও সুমুখ নামে পাঁচটি রাজযোগও তৈরি হচ্ছে। শোভন এবং মাতঙ্গ যোগও এই দিনটিকে অতি বিশেষ করে তুলছে। জ্যোতিষীরা বলছেন, এই বিরল সংমিশ্রণের প্রভাব খুবই শুভ হতে চলেছে। এর জেরে সুখ-সমৃদ্ধি বাড়বে।

কি কি কিনতে পারেন
এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রূপো, গয়না কেনা খুবই শুভ বলে মনে করা হয়। তবে এই সময়ে যদি দামী জিনিস বা গয়নাপত্র কিনতে না পারেন, ধাতুর তৈরি কিছু জিনিসও বাড়িতে আনতে পারেন। জমি বাড়ি কিনতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ খুবই ভাল।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications