বাড়িতে ঘন ঘন কাকের দেখা পাওয়া শুভ নাকি অশুভ জানেন কী?‌

বাড়িতে ঘন ঘন কাকের দেখা পাওয়া শুভ নাকি অশুভ জানেন কী?‌

বাড়িতে কাকের বসা বা তাকে খাবার খেতে দেখা তো অনেকসময়ই দেখেছেন। বাড়ির বারান্দায় বা পথে এই কাকগুলির ঘোরা শুভ নাকি অশুভ তা অনেকেই বুঝতে পারেন না। আজ আমরা আপনাদের জানাবো কাকের আবির্ভাবের সম্পূর্ণ রহস্য এবং এর শুভ ও অশুভ প্রভাব (কাকের লক্ষণ)। জানার পর কাক সম্পর্কে আপনার মতামত সম্পূর্ণ বদলে যাবে।

শকুন শাস্ত্র মতে বাড়ির বারান্দায় বা ছাতে কাক যদি আসে তবে সেটা শুভ বলে মনে করা হয়। মানা হয় যে প্রকৃতি কাকদের ভবিষ্যৎ দেখার অদ্ভুত শক্তি দিয়ে রেখেছে। সেজন্য সে আগাম সময়ের পূর্বাভাস রাখে এবং আপনাকে সতর্ক করতে বাড়িতে পৌঁছে যায়। আসুন কাকের সেই লক্ষণগুলি কী তা জেনে নেওয়া যাক।

কাকের জল খাওয়া দেখা শুভ

কাকের জল খাওয়া দেখা শুভ

শকুন শাস্ত্র মতে, যদি আপনি কাককে কোনও পাত্র থেকে জল খেতে দেখেন তবে তা খুব শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল যে আপনার অদূর ভবিষ্যতে আপনি অর্থ পেতে চলেছেন অথবা কোনও বড় কাজে সফলতা পেতে চলেছেন।

ছাদে কাকেদের লড়াই বিপদের সঙ্কেত

ছাদে কাকেদের লড়াই বিপদের সঙ্কেত

বাড়ির ছাদে এক ঝাঁক কাক এসে আওয়াজ করে বা নিজেদের মধ্যে মারামারি করার দৃশ্য অনেকবার দেখেছেন। শকুন শাস্ত্র অনুসারে এমন করা অশুভ বলে মনে করা হয়। এর অর্থ ওই বাড়ির মালিক শীঘ্রই সমস্যায় পড়তে চলেছেন। সেই ব্যক্তি হয় আর্থিক সঙ্কটে ডুবে যাবে বা ঘরে কলহ হতে চলেছে।

পা স্পর্শ করে চলে যাওয়া সম্মান বাড়ার সূচক

পা স্পর্শ করে চলে যাওয়া সম্মান বাড়ার সূচক

এমনটা বিশ্বাস করা হয় যে ভোরবেলা যদি উড়ন্ত কাক এসে কারো পা ছুঁয়ে দেয়, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এর অর্থ সমাজে সেই ব্যক্তির প্রতিপত্তি বাড়বে। এর সাথে সেই ব্যক্তির কোন বিগড়ে যাওয়া কাজও সম্পন্ন হতে চলেছে।

 কাকের মুখে রুটি দেখা শুভ হয়

কাকের মুখে রুটি দেখা শুভ হয়

যদি দেখেন একটি কাক খাবারের টুকরো বা রুটির টুকরো মুখে নিয়ে বসে আছে বা উড়ছে, তবে তাও শুভ বলে বিবেচিত হয়। শকুন শাস্ত্র অনুসারে, এই অবস্থায় কাকের উপস্থিতি ইঙ্গিত দেয় যে আপনার কিছু বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে।

ঘরের দরজায় কাক যদি ডাকে

ঘরের দরজায় কাক যদি ডাকে

কাক যদি বাড়ির প্রধান ফটকে এসে কা কা করে হাকডাক করে, তাহলে তা আপনার বাড়িতে অতিথির আগমনের লক্ষণ। যার তথ্য কাক আপনার কাছে পৌঁছে দিচ্ছে। এটি মা লক্ষ্মীর আগমনেরও প্রতীক, অর্থাৎ বাড়িতে সম্পদ আসতে চলেছে। কাকেদের এই আচরণ দিয়ে, আপনি জানতে পারছেন অদূর ভবিষ্যতে কী ঘটতে চলেছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+