Durga Puja 2023: ষষ্ঠী থেকে দশমী, বোধন-অঞ্জলি থেকে বিসর্জন, জেনে নিন দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
হিন্দুদের সবথেকে বড় উৎসব হল দুর্গাপুজো। এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলেই। চলতি বছর ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো।
এদিন মহাষষ্ঠী, ধূমধাম করে আড়ম্বরের সঙ্গে সকলে দেবীর পুজো শুরু করবেন। চলতি বছর ২৬ শ্রাবণ অর্থাৎ ১৪ অক্টোবর পড়েছিল। ২০২৩ সালে কোন দিন, কত তারিখ পরেছে দুর্গাপুজো, কোন সময়ে দেবেন অঞ্জলি, জানুন শুভ সময় সম্পর্কে।

জানুন তারিখ, সময়
- শুক্রবার, মহাষষ্ঠী-২ কার্তিক অর্থাৎ ২০ অক্টোবর
- শনিবার, মহাসপ্তমী-৩ কার্তিক অর্থাৎ ২১ অক্টোবর
- রবিবার, মহাষ্টমী-৪ কার্তিক অর্থাৎ ২২ অক্টোবর
- সোমবার, মহানবমী-৫ কার্তিক অর্থাৎ ২৩ অক্টোবর
- মঙ্গলবার, বিজয়া দশমী-৬ কার্তিক অর্থাৎ ২৪ অক্টোবর
কোন সময়ে দেবেন মা দুর্গার অঞ্জলি, জানুন
- চলতি বছর দুর্গোৎসবে সন্ধিপুজো শুরু হবে বিকেল ৪ টে ৫৪ মিনিট থেকে, যা চলবে ভোররাত ৫ টা ৪২ মিনিট পর্যন্ত। বলিদান পর্ব সারতে হবে বিকেল ৫ টা ১৮ মিনিটের মধ্যে।
মহাষষ্ঠীর পুজোর শুভ সময়
- ষষ্ঠী তিথি শুরু হবে ২০ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট থেকে
- ষষ্ঠী তিথি শেষ ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে
- বিল্ব নিমন্ত্রণ করবেন দুপুর ২ টো ৪৯ থেকে বিকেল ৫ টা ৮ মিনিট পর্যন্ত (২ ঘণ্টা ১৯ মিনিট)
মহাসপ্তমীর পুজোর শুভ সময়
- সপ্তমী তিথি শুরু হবে ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিট থেকে
- সপ্তমী তিথি শেষ ২১ অক্টোবর রাত ০৯টা ৫৩ মিনিটে
- এই সময়ের মধ্যেই কলা বউ স্নান ও নবপত্রিকা পুজো সারতে হবে আপনাকে
মহাঅষ্টমী পুজোর শুভ সময়
- অষ্টমী তিথি শুরু হবে ২১ অক্টোবর রাত ০৯ টা ৫৩ মিনিট থেকে
- অষ্টমী তিথি শেষ ২২ অক্টোবর সন্ধ্যা ০৭ টা ৫৮ মিনিটে
- সন্ধি পুজো শুরু হবে বিকেল ৪ টে ৫৪ মিনিট থেকে
- সন্ধি পুজো শেষ হবে ভোরবেলা, ৫ টা ৪২ মিনিটে (১ ঘণ্টা ১৩ মিনিট)
মহানবমী পুজোর সময়
- নবমী তিথি শুরু হবে ২২ অক্টোবর রাত ৭টা ৫৮ মিনিট থেকে
- নবমী তিথি শেষ হবে ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৪ মিনিটে
বিজয়দশমী তিথি শুরু
- দশমী তিথি শুরু হবে ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৪ মিনিট থেকে
- দশমী তিথি শেষ – ২৪ অক্টোবর বিকেল ৩ টে ১৪ মিনিটে পর্যন্ত
- তারপর মায়ের বিসর্জন, ভারাকান্ত মন, চোখে একরাশ জল নিয়ে মাকে বিদায় জানাতে হবে আমাদের, আবার এক বছরের অপেক্ষা।












Click it and Unblock the Notifications