Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Diwali 2023: দীপাবলিতে কেন প্রদীপ জ্বালানো হয়, জানুন ইতিহাস

Diwali 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর দীপাবলির উৎসব আড়ম্বরের সঙ্গে পালন করেন ভক্তরা। কালীপুজো ও লক্ষ্মীপুজোর পর আসে এই বিশেষ দিন। দীপাবলির উৎসবকে আমরা আলোর উৎসবও বলে থাকি, কারণ এই বিশেষ দিনে সকলেই বাড়িতে লাইট, প্রদীপ, মোমবাতি, ফুল দিয়ে সুন্দর করে সাজান। তারপর বন্ধু-বান্ধব প্রিয়জনদের নানান উপহার দেন। সকলে বন্ধু বান্ধবের সঙ্গে একত্রিত হন। আবার এই দিন নরক চতুর্দশী হিসেবেও পালন করা হয়। চলতি বছর দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

বিশ্বাস করা হয়, দীপাবলির সময় বাড়ির বিভিন্ন স্থানে ১৩ টি প্রদীপ জ্বালানো হয়, প্রতিটি প্রদীপ জ্বালানো হয়, প্রতিটি প্রদীপের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি দীপাবলির দিন ১৩ টি প্রদীপ জ্বালান তিনি সব সময় সুখে থাকেন, সুখ- সমৃদ্ধি লাভ করে থাকেন। জীবনে তিনি অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।

Diwali 2023

কথিত আছে, দীপাবলিতে, ধনতেরাসের দিন ১৩ টি প্রদীপ জ্বালানো মানে কুবেরকে উৎসর্গ করা হয়। যাকে আমরা সম্পদ, মূল্যবান জিনিস, জাঁক জমকের দেবতা বলেই আমরা জানি। দীপাবলিতে ১৪ টি প্রদীপও জ্বালানোও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

যদি আপনি দীপাবলিতে বাড়িতে প্রদীপ জ্বালান তাহলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন আপনি এবং আপনার পরিবার। শুধু তাই নয়, ধন-সম্পত্তিতে ভরে উঠবে আপনার সংসার। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার জীবনে সফলতা লেগে থাকবে।

পৌরাণিক কাহিনী অনুযায়ী, দীপাবলির সময় ১৪ বছরের বনবাস শেষ করে অযোধ্যায় এসেছিলেন। সেই সময় অযোধ্যাবাসীরা রাম, লক্ষণ, সীতার আগমনের আনন্দে খুশি হয়েছিলেন, তাই তাঁরা প্রদীপ জ্বালিয়ে ও রঙ্গোলি বানিয়ে এই দিনটি উৎযাপন করেছিলেন। সেই দিনটি ছিল কার্তিক অমাবস্যা। তারপর থেকেই এই তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। রীতি অনুয়ায়ী এই বিশেষ দিনে দেবী লক্ষ্মীর বিশেষ পুজো আয়োজন করা হয়। কারণ এই সময়ের পর থেকেই দীপাবলি উৎসব আনন্দের সঙ্গে পালন করে থাকেন সকলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+