Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনতেরসে সম্পত্তি-অর্থের ভাগ্য তুঙ্গে রাখতে কী কী করণীয়, জ্যোতিষমতে ঘরোয়া টোটকা একনজরে

ধনতেরসে সম্পত্তি-অর্থের ভাগ্য তুঙ্গে রাখতে কী কী করণীয়, জ্যোতিষমতে ঘরোয়া টোটকা একনজরে

ধনতেরসে মূলত ধন সম্পত্তির খরিদ্দারির হাত ধরে বাড়িতে আসে ধন সম্পত্তি। এই রীতি মেনেই বিভিন্ন সময় ধনতেরসের দিন বহু ধরনের কেনাকাটা করে থাকেন অনেকে। এদিকে, মূলত, এই বিশেষ ত্রয়োদশীর দিনে যদি বাসন কেনা যায়, তাহলে ঘরে লক্ষ্মীলাভ হয় বলে মনে করা হয়। অনেকেই দিওয়ালির দিন লক্ষ্মীপুজোর আগে ঘরে সোনা এনে , তাকে লক্ষ্মীরূপে সমাদর করে থাকেন। মনে করা হয় খরিজারি ঘিরে এই বিশেষ সময়ে সোনা কেনার ভালো তিথি থাকে। তবে ধনতেরসের দিন বহু ধরনের রীতি পালন করলে, ঘরে লক্ষ্মীলাভ হয় বলে মনে করা হয়। একনজরে দেখে নেওয়া যাক জ্যোতিষ মতে কিছু টোটকা।

সম্পত্তি বাড়াতে কিছু টোটকা

সম্পত্তি বাড়াতে কিছু টোটকা

ধনতেরসের দিন যদি বাড়িতে লক্ষ্মীপুজো করেন, তাহলে লক্ষ্মীদেবীর চরণে যেন কড়ি রাখা হয়, সেই বিষয়টিতে নজর দেবেন। লক্ষ্মীর বেদীতে সর্বদা একটি কড়ি রাখবেন। আর লাল শালু দিয়ে লক্ষ্মীর বেদীটি সাজিয়ে তোলার বার্তা দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। একই সঙ্গে সেদিন লক্ষ্মীকে হলুদ জাতীয় একটি ফল প্রসাদ হিসাবে অর্পণ করার বার্তাও দিচ্ছেন এঁরা।

লক্ষ্মীযন্ত্রের স্থাপনা

লক্ষ্মীযন্ত্রের স্থাপনা

ধনতেরসের দিন মা লক্ষ্মীর আরাধনা ছাড়াও, অনেকে কুবেরের পুজো করে থাকেন। এমন দিনে, কুবের পুজোর সময় লক্ষ্মীযন্ত্র স্থাপনা করলে বহু দারিদ্রতা কেটে যায় বলে মনে করেন অনেকে। আর এই দিন থেকে লক্ষ্মী যন্ত্র স্থাপনা করে রোজ তাকে পুজো করলে সংসারে অর্থাভাব হবে না বলে বার্তা দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

অসুস্থতা কাটাতে

অসুস্থতা কাটাতে

বাড়িতে কি রোগ ভোগ লেগেই রয়েছে? করোনা পরিস্থিতিতে বহু গৃহস্থেই অসুস্থতা ও রোগ ভোগের সমস্যা দেখা দিতে শুরু করেছে। এই অবস্থায় বাড়িতে অসুস্থতার সমস্যা কাটাতে কোনও দরিদ্রকে ধনতেরাসের দিন অন্ন দান করুন। ধান ও খাবার দান করলে ধনতেরাসের দিন বহু ধরনের সমস্যা কেটে যায়। এমনই মত বহু জ্যোতিষ বিশেষজ্ঞের।

তেলের প্রদীপ দিয়ে ঘরোয়া টিপস

তেলের প্রদীপ দিয়ে ঘরোয়া টিপস

ধনতেরসের দিন সন্ধ্যে বেলা ১৩ টি প্রদীপ ঘরে রাখার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এই ১৩ প্রদীপে বা একটি তেলের প্রদীপের সামনে ১৩ টি কড়ি রেখে মা লক্ষ্মী ও কুবেরে পুজো করলে, তা আশাতীত ফল দেন আর্থিক উন্নতির ক্ষেত্রে। প্রদীপ নিভে যাওয়ার পর ওই কড়ি ঘরে যেখানে টাকা রাখা হয়,সেখানে রেখে দেওয়ার বার্তা দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা।

রুপো

রুপো

ধনতেরাসের দিন লক্ষ্মী দেবীর সামনে রুপো রেখে দিয়ে তাঁর আরাধনা করলে তিনি সন্তুষ্ট হন বলে মত জ্যোতিষবিদদের। বলা হয়, মা লক্ষ্মীকে ধনদেবী বলে যেহেতু পুজো করা হয়, তাই এমন দিনে, দেবীকে রুপো দিয়ে পুজো করা হলে, তা ভালো ফল দিতে পারে বলে মনে করা হয়। এছাড়াও যদি ধনতেরাসের দিন কুবের যন্ত্র রাখা হয় বাড়িতে,তাহলে সেক্ষেত্রেও বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+