স্থান পরিবর্তন করছেন সূর্যদেব, এইসব রাশিদের জীবনে ঘটবে বড় বদল
সূর্যের স্থান পরিবর্তন
আগামী ১৩ ফেব্রুয়ারি সূর্যর রাশি পরিবর্তন হতে চলেছে। প্রাণী জগতের শক্তির কারক ও প্রাণের আধার বলে মনে করা হয় সূর্যকে। আর এই রাশি পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে চলেছে রাশিচক্রের উপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৪ টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে সাফল্য, সম্মান, স্বাস্থ্যর কারক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। শনির রাশি কুম্ভতে সূর্যের প্রবেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। দেখে নেওয়া যাক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সূর্যের স্থান পরিবর্তন কোন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলতে চলেছে।

মেষ রাশি
সূর্যের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বলে প্রমাণিত হবে। ব্যবসা ও বাণিজ্যে পরিশ্রম করার ফলে প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে। এই রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে পদোন্নতি পাওয়ার যোগ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কোনও একটি বড় চুক্তি হতে পারে। এছাড়াও জীবনে কর্মজগত ছাড়াও বিভিন্ন উপায়ে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক দিয়েও সুখ শান্তি বজায় থাকবে।

বৃষ রাশি
সূর্যের এই রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে লাভজনক হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের অবস্থান পরিবর্তন সোনালি দিন বয়ে আনতে চলেছে। কর্মক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে। অর্থ লাভ হবে, আয়ও বাড়তে পারে এবং আটকে থাকা টাকাও পেতে পারেন। সব মিলিয়ে এবার বড় সুবিধা দেবে সূর্যের এই রাশি পরিবর্তন।

মিথুন রাশি
সূর্যের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতকদের অনেক সুবিধা দেবে। সূর্যদেবকে এমনিতেই মিথুন রাশির মিত্র গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই তাঁর এই অবস্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো ফল দিতে চলেছে। আর্থিক পক্ষ মজবুত হবে মিথুন রাশির। বিভিন্ন শেয়ারে বিনিয়োগের জন্য এটি একটি ভাল সময় হিসেবে বিবেচিত হবে। পুরনো লেনদেন বাকি থাকলে তাও মিটিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকরা পেশা বা সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান পেতে পারেন। কাজের ক্ষেত্রে সম্মান বাড়বে।

মকর রাশি
সূর্যের এই গমন মকর রাশির জাতকদের জন্য কিছু সুখবর দেবে। বিশেষ করে চাকরিজীবীরা উপকৃত হবেন। নতুন চাকরির অফার পাওয়া যেতে পারে। বেকাররা চাকরি পেতে পারেন। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। ঘরে সুখ শান্তি বজায় থাকবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications