Chandra Grahan 2023: চন্দ্রগ্রহণের সময় তৈরি হবে এই শুভ যোগগুলি, অর্থপ্রাপ্তি হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে, অক্টোবর মাসের ২৮ তারিখ বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটবে, চলতি বছরের চন্দ্রগ্রহণ একটু বিশেষ হতে চলেছে, কারণ এই সময় তৈরি হবে শুভ যোগ।
চন্দ্র ও বৃহস্পতি মিলিত হবে তৈরি করবে 'গজকেশরী যোগ’। তাছাড়া তৈরি হবে রবি, বুধাদিত্য, শশ, সিদ্ধি যোগ, প্রতিটি যোগও শুভ যোগ। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর, সেই রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন।

- মিথুন রাশি
চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের ওপরে, প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক লাভ হবে আপনার।অর্থ সংক্রান্ত যেকোনোও অসুবিধা থেকে আপনি বের হতে পারবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। ব্যক্তিত্ব ক্রমশ বাড়তে থাকবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারবেন। আপনি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের উন্নতি হবে। আপনার গুপ্ত কোনও রোগ থাকলে সেটি থেকে বেরোতে পারবেন আপনি।
- মকর রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির (Capricorn) ব্যক্তিদের উপর। এসময় আপনাদের জীবনে সফলতার শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হতে হবে আপনার। কর্মজীবন থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। আয়ের নতুন পথ খুলবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন।আপনার আর্থিকভাবে লাভ হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। মনে যে ইচ্ছা ছিল তা খুব দ্রুত পূরণ হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা নতুন অর্ডার পাওয়ার সম্ভবনা রয়েছে। বাবা-মায়ের বিশেষ সহযোগিতা পাবেন সকল কাজে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

- কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া যারা শেয়ার বাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। জীবনে সফলতা নিশ্চিত। আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন বা পুরানো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।যারা মার্কেটিং, ট্রেডিং ও কমিশনের কাজ করছেন তাদের জন্য সপ্তাহটি সৌভাগ্য নিয়ে এসেছে। জমি ও ভবন ক্রয়-বিক্রয়ের ইচ্ছা পূরণ হতে পারে। এসময় লটারি কাটলে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications