Budh Gochar 2023: নভেম্বর মাসে কতবার ঘর বদল করবে বুধ, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই যখন স্থান বদল করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারো জন্য অশুভ হতে পারে। বুধ হল ব্যবসা, বুদ্ধিমত্তা, যুক্তি, অর্থনীতি, বক্তৃতার কারক। চলতি বছরের নভেম্বর মাসে দু’বার ঘর পরিবর্তন করবে বুধ।

নভেম্বর মাসের ৬ তারিখ বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, ২৭ তারিখ এই গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে। কিছু রাশি ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, তারা প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে তাদের জীবনের সফলতা নিশ্চিত। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Budh Gochar 2023

  • মেষ রাশি

দু’বার ঘর পরিবর্তন করায় মেষ রাশির (aries) ব্যক্তিদের লাভ হবে। প্রত্যেকটি কাজেই তারা এগিয়ে যেতে পারবেন, অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল তা থেকে বেরোতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারবেন। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে, তাছাড়া ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে মিলবে সফলতা, আটকে থাকা সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি খুব ভালো থাকতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। কর্মক্ষেত্রে আপনার বস আপনার কাজের জন্য খুব খুশি হবেন। তাছাড়া কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • মকর রাশি

রাজকুমার গ্রহ দু'বার ঘর পরিবর্তন করায় মকর রাশির (Capricorn) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার মনের গোপন কোনোও ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া আপনি যদি শেয়ার বাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আইনি যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+