Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বযুদ্ধ ও মহাদুর্যোগের পূর্বাভাস? ২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে শিউরে উঠছে দুনিয়া

বুলগেরিয়ান রহস্যবাদী বাবা ভাঙ্গা দীর্ঘদিন ধরেই অদ্ভুত ভবিষ্যদ্বাণীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বাবা ভাঙ্গা, একজন রহস্যময় ভাববাদী এবং অন্ধ ব্যক্তি। তিনি তাঁর মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ ৫০৭৯ সাল অব্দি ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করেছিলেন। ২০২৫ সাল শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরপরই শুরু হবে নতুন সাল অর্থাৎ ২০২৬ সাল। বাবা ভাঙ্গা ২০২৬ সালের যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেটা অনুসারে, ২০২৬ সালে মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে পারে, যার মধ্যে একটি বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৫ সালের জন্য তাঁর প্রথম ভবিষ্যদ্বাণী ছিল সোনার দামে ব্যাপকভাবে বৃদ্ধি। যা ইতিমধ্যেই সকলের কাছে দৃশ্যমান। এখন বাজারে সোনার দাম ইতিমধ্যেই হু হু করে বেড়ে চলেছে। যে কারণে সোনাকে এখন একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এই সময়কালে কিছু দেশ অর্থনৈতিক দুর্দশার সম্মুখীন হবে। এছাড়াও, তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের মধ্যে সোনার দাম আরও ১০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।

ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এক উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। যার ফলে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, শিল্প উৎপাদন এমনকি মানুষের জীবনকেও প্রভাবিত করতে শুরু করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গার তাঁর ভবিষ্যদ্বাণীতে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাও বলেছিলেন। তাঁর মতে, এই বিশ্বযুদ্ধে পশ্চিমা দেশগুলির উপর গভীর প্রভাব পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অবনতিশীল পরিস্থিতির কারণে অনেক দেশই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছে। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তাহলে বিশ্বব্যাপী এর গুরুতর পরিণতি হতে পারে।

২০২৬ সালের জন্য তিনি আরও এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন। বাবা ভাঙ্গা ২০২৬ সাল সম্পর্কে মানুষকে সতর্ক করে বলেছিলেন যে, জলবায়ু পরিবর্তন হবে। যে কারণে বিশ্বব্যাপী বন্যা দেখা দেবে এবং তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। পাশাপাশি, বিশ্বের অনেক জায়গায় ভূমিকম্প ধ্বংসযজ্ঞ চালাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+