Chandrayaan 3: ৬ টা ৪ মিনিট কেন গুরুত্বপূর্ণ, চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে কী বললেন জ্যোতিষীরা

Chandrayaan 3: আজ বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন চন্দ্রযান ৩ অবতরণ করবে। আর কয়েক ঘণ্টা পরেই সেই প্রতীক্ষার অবসান ঘটবে। সন্ধে ৬ টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ৩। চন্দ্রযান চাঁদের দক্ষিণের সাইনাস সিনারাম অঞ্চলে বিক্রম ল্যাডিং করবে। বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলেই উদ্বেগ কমবে দেশবাসীর, সেই সঙ্গে মুখে ফুটেব হাসিও। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন। সন্ধে ৬ টা ৪ মিনিটে চন্দ্রযানের অবতরণ অত্যন্ত শুভ সময়। কেন এই সময়কে শুভ বলছেন বিশেষজ্ঞরা।

জ্যোতিষীদের মতে, চন্দ্রযান ৩ ৬ টা ৪ মিনিটে অবতরণ করার সময়টি অত্যন্ত শুভ সময়। শুধু তাই নয়, সেই সঙ্গে সৌভাগ্যের বটে। এই সাফল্য পরবর্তীতে আরও ভালো সুযোগ দেবে। চন্দ্রযান ৩ বুধবার অবতরণ করার কারণে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। কারণ তাদের মতে, বুধবার দিনটি খুব ভালো একটি একটি দিন, যেকোনোও শুভ কাজ এই দিনে করলে সাফল্য পাওয়া যায়, নতুন শুরুর সূচনা দেয় বুধবার। তাছাড়া বৃষ রাশিতে চাঁদের অবস্থান আরও শুভ। এই মুহূর্তে মঙ্গল রয়েছে মকর রাশিতে যা উচ্চ আকাঙ্গা ও শুভ সময়ের ইঙ্গিত দেয়। তাই জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, আজকের দিনটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ। তাই এই বিশেষ দিনে চন্দ্রযান ৩ অবতরণ সাফল্য আনবেই।

chandrayaan 3 astrology predictions

জ্যোতিষীরা জানাচ্ছেন, চন্দ্রযান অবতরণের সময়, ভাগ্যস্থানের অধিপতি চাঁদ সপ্তম ঘরে উদ্ধমুখী অবস্থায় থাকবে, চন্দ্রের উত্থান চন্দ্রযানের পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। সর্বোত্তম বিষয় হল বৃষ রাশির চাঁদ রোহিণী নক্ষত্রে থাকবে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে অনুকূল নক্ষত্র এটিই ।

পাশাপাশি জ্যোতিষীরা এও জানান, যদি চন্দ্রযান ৩ দেরি করে অবতরণ করতে তাহলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সাফল্যের সম্ভবনাকে আরও কমিয়ে দিতে পারে। তবে তারা এও জানান, দেশের সাফল্যে এখন দোরগোড়ায় একেবারে। তার আগে সবরকম পরিস্থিতির জন্য তৈরি হচ্ছেন ইসরোর মহাকাশবিজ্ঞানীরাও। এই মিশনের সাফল্যের জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছেন এখনও পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ নক্ষত্রগুলিও এই মিশনের জন্য অনুকূল অবস্থায় রয়েছে। সাফল্য হওয়ার সম্ভাবনা একশো শতাংশই।

উল্লেখ্য, জুলাই মাসের ১৪ তারিখ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান ৩ এর সঙ্গে সঙ্গে রাশিয়াও কিন্তু লুনা-২৫ পাঠিয়েছিল, যদিও সেটি ল্যান্ডিংয়ের সময় সেটি ভেঙে পড়ে, ব্যথ হন তারা, এখন বিশ্ববাসীর চোখ ভারতের চন্দ্রযান ৩ –এর দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+