রাশিচক্রে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে শুক্রের বক্র অবস্থান

রাশিচক্রে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে শুক্রের বক্র অবস্থান

সুখ,সমৃদ্ধি, ভোগ বিলাস এবং উন্নতির প্রধান কারক গ্রহ হল শুক্র। যেকোনও জাতক জাতিকারা জীবনে কতটা সুখ বা বিলাস ভোগ করবে তা নির্ধারিত হয় ভাগ্যচক্রে শুক্রের অবস্থান দেখে। চলতি বছরের ১৯ ডিসেম্বর শুক্রের গতিপথ বদলাতে শুরু করবে। এবং আগামী ৩০ ডিসেম্বর শুক্র বক্র গতিতে প্রবেশ করতে চলেছে ধনু রাশিতে। তাই আগামী কয়েকদিন ১২টি রাশির উপরেই শুক্রের এই উল্টো গতির প্রভাব পড়তে চলেছে ব্যাপক ভাবে।

মেষ রাশি

মেষ রাশি

শুক্র বক্রগতি এই রাশির জন্য শুভ ফল দিতে চলেছে। এই সময় ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর সহযোগিতায় আর্থিক সমৃদ্ধি হবে। এছাড়া কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্রের বিপরীতমুখী গতি বৃষ রাশির ক্ষেত্রে মিশ্র ফল দিতে চলেছে। স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। পুরনো কোনও রোগে ফের ভোগার সম্ভাবনা রয়েছে। বৈষয়িক সুযোগ সুবিধার প্রতি আকর্ষণ বাড়বে। কাজের ক্ষেত্রে লোভ নিয়ন্ত্রণ করতে হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের উল্টো গতি মোটামুটি ভালোই ফল দেবে। জীবনসঙ্গী আরও রোমান্টিক হতে চলেছে সম্পর্ক। তবে কিছু কিছু ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক লাভ হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জন্য এই সময় খুব একটা শুভ ফল দেবে না। শুক্রের বিপরীত গতি জীবনে সংগ্রাম বৃদ্ধি করবে। জমিজমা সংক্রান্ত বিবাদ হতে পারে। অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্ন নিতে হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

শুক্রের বিপরীত গতি এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ফল দিতে চলেছে। নতুন কাজের প্রস্তাব আসবে। প্রেম জীবন বা বিবাহিত জীবনও সুখী হবে। এছাড়া কিছু কাজের ক্ষেত্রবিশেষে উন্নতির সম্ভাবনা আছে।

কন্যা রাশি

কন্যা রাশি

শুক্রের বিপরীতমুখী অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। বাড়ি,গাড়ি সম্পত্তি কেনার সুযোগ আসতে চলেছে। এর পাশাপাশি জীবনে নতুন কিছু খুব ভালো খবরও আসবে। কাজে অগ্রগতি হবে। ভাগ্য পূর্ণ সমর্থন পাবে।

তুলা রাশি

তুলা রাশি


শুক্রের বিপরীতমুখী গতি লাভজনক প্রমাণিত হবে। ভাই-বোনের কাছ থেকে প্রেম এবং আর্থিক সুবিধা হবে। ধর্মীয় কাজের প্রতি আসক্তি বাড়বে। তবে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জন্য শুক্রের বক্র গতি ভালো ফল দেবে। ব্যবসায় লাভ হবে। এর পাশাপাশি জীবনসঙ্গীর থেকেও লাভ হবে। পরিবারে কোনো শুভ কাজ হবে। যার ফলে ঘরে থাকবে সুখ শান্তির পরিবেশ।

 ধনু রাশি

ধনু রাশি

শুক্রের বক্রগতি মিশ্র ফল দেবে। স্বাস্থ্য খারাপ করতে পারে। কিন্তু এর পাশাপাশি আর্থিক লাভের পরিমাণও বাড়তে চলেছে। ব্যবসায় আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। পিতার সম্পত্তি থেকে অংশ পাওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি

মকর রাশি

এই রাশিতে শুক্রের বিপরীতমুখী গতি ঘটছে। এই সময়ে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। তবে দৈনিক আয় কিছুটা হলেও বাড়বে। বৈষয়িক আরাম বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জন্য শুক্রের বক্র গতি মিশ্র প্রভাব ফেলবে। প্রেমে আসা বাধা দূর হবে। সঙ্গীর সাথে অনেক ভালো সময় কাটানোর সুযোগ আসবে। লাভের কাজে বাধা আসতে পারে। সমাজে সম্মান প্রাপ্তি ঘটবে।

 মীন রাশি

মীন রাশি

এই সময় খুব একটা ভালো যাবে না মীন রাশির জাতক জাতিকাদের জন্য। শুক্রের বিপরীতমুখী সম্পর্কে সতর্ক থাকতে হবে। কর্মজীবনে উত্থান-পতন থাকবেই। কারো সাথে খারাপ ব্যবহার করার কারণ ক্ষতি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+