কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া, বারো রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে এই বিশেষ দিনটি

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ১০ মে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই সময় শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়।

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া পালন করেন সকলে। এসময় বারো রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, জানুন।

Akshaya Tritiya 2024

  • মেষ রাশি

অক্ষয় তৃতীয়ায় মেষ রাশির জাতিকাদের খুব ভালো যাবে। এসময় আপনি যা চাইবেন তাই হবে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় যদি পারেন লাল মুসুরির ডাল কিনতে পারেন এবং এটি আপনার জন্য কেনা খুব শুভ হবে।

  • বৃষ রাশি

অক্ষয় তৃতীয়ায় বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব শুভ যাবে। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তবে অংশীদারিত্ব ব্যবসাতেও বিনিয়োগ করলে সেখানে খুব সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনারা যদি পারেন দারিদ্র ব্যক্তিদের কোনও জিনিস দান করতে পারেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় আপনার পরিবারের সকলের সদস্যের সঙ্গে সদভাব বজায় থাকবে। আর্থিক দিকেও লাভ হবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। বাড়ি, গাড়ি কিনতে পারেন এই রাশির ব্যক্তিরা।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সময়টি মিশ্র যাবে। এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তবে মানসিক চাপ কিন্তু অনেকটাই কমবে। যদি ব্যবসা করেন সেখানেও সাফল্য মিলবেই রাশির ব্যক্তিদের।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এসময় ভাগ্যের দ্বার খুলবে। গাড়ি চালালে সাবধানে চালাবার চেষ্টা করবেন। নতুন জমি, গাড়ি কিনতে পারেবেন আপনি।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার সময়টা তেমন একটা ভালো যাবে নয়। এসময় আপনার বাড়ির কোনও বড় সদস্যের অসুস্থতার কারণ আপনার ক্ষতি হতে পারে। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় থাকবে না।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি চিনি ও চাল কিনতে পারেন যা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। নতুন সম্পত্তি কিনলে আপনার জন্য খুব ভালো হবে। এসময় বাড়ি, গাড়ি কিনলে আপনার আর্থিক দিকে আরোও লাভ হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন শুভ যাবে। আপনার ব্যবসায় যে সমস্যা ছিল সেটি থেকে বেরোতে পারবেন। এমনকি নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। গাড়ি কিনতে পারেন আপনি। স্ত্রীর সঙ্গেও ভালো সম্পর্ক বজায় থাকবে।

  • ধনু রাশি

ধনু রাশি ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে কথা বলবেন। মাথা গরম করে কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না। তাহলে সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন না। এই সময়ে আর্থিক কষ্ট কেটে যাবে আপনার।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়া অত্যন্ত ভালো যাবে। সংসারে আপনার শান্তি বজায় থাকবে। সকল কাজে উন্নতি করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। তবে প্রত্যেকটি কাজ করার আগে অবশ্যই মাথা ঠাণ্ডা রাখবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় হবে। এসময় কোনও সমস্যায় জড়াবেন না। তাহলে জীবনে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবেন। তবে পরিবারের সকলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।

  • মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+