৩০০ বছর পর মহাশিবরাত্রিতে তৈরি হতে চলেছে এক বিরল যোগ! কোন রাশিগুলির প্রতি সদয় হবেন মহাদেব? জেনে নিন
হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। শিবের উদ্দেশে উৎসর্গ করা এই দিনে উপবাস পালন ও যথাযথ উপাসনা করলে একজন ব্যক্তি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবেন। জীবনে সুখ ও সমৃদ্ধি লাভও সম্ভব উপাসনার দ্বারা। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উপবাস পালন করা হয়।
এই বছর মহাশিবরাত্রির তিথি পড়েছে ৮ মার্চ ২০২৪, শুক্রবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দিনে একটি খুব বিরল যোগ তৈরি হতে চলেছে। প্রায় ৩০০ বছর পর এমন একটি যোগ তৈরি হচ্ছে। তাই এবছর মহাশিবরাত্রির দিন মহাদেবের বিশেষ আশীর্বাদ পাবেন কয়েকটি রাশির জাতক জাতিকারা। কোন কোন রাশির জাতক জাতিকারা শিবের আশীর্বাদ পাবেন এই দিন? জেনে নেওয়া যাক।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মহাশিবরাত্রির দিন, শিব যোগ ভোর ৪ টে ৪৫ মিনিট থেকে সারা দিন ধরে চলবে। এর সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ শুরু হচ্ছে সকাল ৬ টা ৪৫ মিনিট থেকে, চলবে সকাল ১০ টা ৪১ মিনিট পর্যন্ত। প্রায় ৩০০ বছর পর মহাশিবরাত্রির দিন এমন কাকতালীয় ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।
একই সময়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর রাশিতে মঙ্গল এবং চন্দ্রের মিলন ঘটবে। ফলে চন্দ্র মঙ্গল যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি কুম্ভ রাশিতে শুক্র, শনি ও সূর্যের মিলনের ফলে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। মীন রাশিতে ঘটছে রাহু ও বুধের যোগ। এই ধরনের কাকতালীয় ঘটনা কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে সুখ আনতে পারে।
- মেষ রাশি
এই বছর মহাশিবরাত্রির দিন মেষ রাশির জাতক জাতিকার উপর ভোলেবাবার অশেষ আশীর্বাদ থাকবে। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি ঘটবে। পাশাপাশি তাঁদের সমস্ত ইচ্ছাওপূরণ হবে। কর্মজীবনে অগ্রগতি এবং পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আয়ও বৃদ্ধি পাবে। এই রাশির জাতক জাতিকারা নিজেদের পরিশ্রমের ফল পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে চলমান সমস্ত সমস্যার অবসান ঘটাতে পারে এবং অগ্রগতির পথ প্রশস্ত করতে পারে মহাশিবরাত্রির এই বিরল যোগ। এই রাশির জাতক জাতিকারা ব্যবসার ক্ষেত্রে অনেক সুবর্ণ সুযোগ পেতে পারেন। প্রচুর মুনাফা অর্জনের সুযোগ আসবে। আয়ের নতুন উৎস খুলে যাবে। এছাড়াও স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব থাকতে পারে।
- মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকরাও মহাদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। পেশাগত জীবনে এই রাশির জাতক জাতিকাদের উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। এতে ভবিষ্যতে অনেক সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকারা। সম্পর্কের ক্ষেত্রেও রয়েছে শুভ যোগ। শিবের কৃপায়, দীর্ঘদিনের অমীমাংসিত কাজ আবার শুরু হতে পারে এবং এতে সাফল্যও পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারাও মহাদেবের বিশেষ অশীর্বাদ পেতে চলেছেন। ফলে এই রাশির জাতক জাতিকারাও প্রচুর সুবিধা পেতে পারেন। এর পাশাপাশি অংশীদারিত্বে করা ব্যবসায় প্রচুর লাভ হতে চলেছে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এই রাশির জাতক জাতিকারা ঋণ থেকে মুক্তি পেতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে। নতুন গাড়ি, বাড়ি বা কোনও সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। শিব ও পার্বতীর কৃপায় এই রাশির জাতক জাতিকার জন্য ভালো সম্পর্ক আসতে পারে। প্রেম জীবন ভালো কাটবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications