Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাশিবরাত্রিতে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে, শিবের কৃপা পেতে কী কী করবেন

মহাশিবরাত্রি দিন অত্যন্ত শুভ দিন। এদিন শিবের বিশেষ পুজো করেন তাঁর ভক্তরা। চলতি বছর ৮ মার্চ শুক্রবার এই বিশেষ দিনটি পালিত হবে। আবার এদিন কিছু শুভ যোগ তৈরি হচ্ছে।

কথিত আছে, এই মহা শিবরাত্রির দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। এদিন আপনি উপোস করে এবং আচার অনুষ্ঠান মেনে পুজোর সব নিয়ম পালন করেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা।

Shivaratri

  • কোন কোন যোগ তৈরি হচ্ছে

মহা শিবরাত্রির দিন শিবযোগ, সিদ্ধ যোগ, ধনযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ গঠিত হচ্ছে। যে কারণে মহা শিবরাত্রির গুরুত্ব আরোও বাড়ছে। এই যোগগুলি অত্যন্ত শুভ। যদি এই দিনে আপনি প্রতিকারগুলি মানেন তাহলে সমস্ত ঝামেলা দূর হবে আপনার। এবং জন্ম কুণ্ডলীতেও যদি আপনার কোনও গ্রহ দুর্বল স্থানে থাকে সেও কিন্তু শক্তিশালী হবে।

  • কী কী নিবেদন করবেন ভোলেবাবাকে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহা শিবরাত্রিতে শিব মন্দিরে গিয়ে আচার অনুষ্ঠান মেনে শিবের পুজো করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। শিবলিঙ্গে জল নিবেদন করবেন। যদি পারেন ডাবের জল, দই ইত্যাদি নিবেদন করবেন। এতে ভোলাবাবা খুব খুশি হন। এতে আপনার আর্থিক সমস্যা কেটে যাবে।

  • দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করা শুভ

শিবরাত্রির দিন আপনি যদি বটগাছের নিচে দাঁড়িয়ে ঘি ও ক্ষীর কাউকে দান করেন তা কিন্তু আপনার জন্য খুব শুভ। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পাবেন। সেই সঙ্গে শিবেরও কৃপা লেগে থাকবে আপনার ওপর।

  • কী কী দান করবেন

মহাশিবরাত্রি দিন অভাবী, দারিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য মতো অর্থ, খাবার দান করুন। তাহলে আপনার জীবনে কোনও পাপ থাকবে না। যদি আপনি কখনোও পাপ করেন তাহলে সেই পাপ খন্ডন হবে।

  • শিবের এই মন্ত্র জপ করবেন

শিবরাত্রির এই বিশেষ দিনে আপনি বাড়িতে একটি ছোট্ট শিবলিঙ্গ আনুন। তারপর আচার অনুষ্ঠান মেনে তাকে প্রতিষ্ঠিত করুন। মহা শিবরাত্রি থেকে নিত্যদিন সেই শিবের পূজা করবেন এবং জল অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি ১০৮ বার জপ করবেন। এতে আপনার দারিদ্রতা দূর হবে। কর্মজীবনে খুব উন্নতি হবে। ভগবান শিবের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এতে আর্থিক সমস্যাও দূর হবে।

( এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+