বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে জীবনে আসবে ধামাকাদার সুযোগ, লটারিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাদের
জ্যোতিষশাস্ত্রে, সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। অক্টোবর মাসের ২ তারিখ ঘটবে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। পিতৃপক্ষের অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ ঘটবে। একে সর্ব পিতৃ অমাবস্যা বলা হয়। এদিনে পরেছে মহালয়া। চলতি বছর সূর্যগ্রহণ ২ অক্টোবর রাত ৯ টা ১৩ মিনিটে শুরু হবে, ভোর ৩ টে ১৭ মিনিটে শেষ হবে।
বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে একটি বৃত্তাকার সূর্যগ্রহণ। ৬ ঘন্টা ৪ মিনিট এই সূর্যগ্রহণ স্থায়ী হবে। ভারতে থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না, তাই দূতক সময়ও বৈধ হবে না। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। কারা রয়েছেন সেই তালিকায়, জানুন।

- মেষ রাশি
দ্বিতীয় সূর্যগ্রহণের প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপরে। নতুন গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবনে ভালো থাকবেন। ব্যবসায় আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া আপনি যদি লটারি কাটেন, সফলতা অর্জন করতে পারবেন। এসময় গরীব দুঃখীকে দান করুন।
তাহলেই ভাগ্যের দ্বার খুলবে, আপনার জীবনে সুখ লেগে থাকবে। অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- মিথুন রাশি
বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাবে সফলতা আসবে মিথুন রাশির ব্যক্তিদের জীবনে। এই সময় আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক কাটাতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। এই সময় আপনার কাজের জন্য অফিসের বস খুব খুশি হবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। এসময় আপনার জন্য শুভ সময় শুরু হবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। পাশাপাশি আপনি জীবনে সুখী হবেন আপনার। কাজের জায়গায় সিনিয়াররা খুব সাহায্য করবে।
আর আপনার কথাই বস খুব খুশি হবেন। প্রত্যেকটি কাজেই আপনি আপনার কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। যারা সোনা ব্যবসা, মডেলিংয়ে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময়।
- সিংহ রাশি
সূর্যগ্রহণের শুভ প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। সমাজে সম্মান বাড়বে আপনার। নতুন ব্যবসায় আপনি বিনিয়োগ করলে সেখানে সাফল্য পাবেন। চাকরির জায়গায় নতুন সুখবর পেতে চলেছেন। তাছাড়া সমাজে সম্মান বৃদ্ধি হবে। আপনার যারা রাজনীতি করছেন, তাদের নাম,যশ বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications