কোন কোন স্বপ্ন বাস্তবে অশুভ প্রভাব ফেলে, এর প্রতিকারই বা কী জেনে নিন
কোন কোন স্বপ্ন বাস্তবে অশুভ প্রভাব ফেলে
স্বপ্ন দেখেন না এমন মানুষের সংখ্যা খুব কম। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন মানুষ কম বেশি দেখেন। সচেতন অবস্থায় মানুষ যা ভাবে অবচেতন মনে তাই স্বপ্ন আকারে দেখেন। আবার এমন কিছু ঘটনা যা ব্যক্তির সঙ্গে আগে ঘটেছে, সেটাই তিনি অবচেতন মনে দেখেন। এমন কিছু স্বপ্ন আছে যা ভবিষ্যতে ওপর একটি বড় প্রভাব ফেলে। যা সরাসরি ব্যক্তির স্বাস্থ্য ও আর্থিক অবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে।

স্বপ্নশাস্ত্রে কী বলা আছে
স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের কথা বলা হয়েছে, যেখানে কিছু স্বপ্ন মানুষের অনেক ক্ষতি করে। তবে দেখা এমন কিছু স্বপ্ন আছে যা মানুষের মাঝে মধ্যে বিপদজনক ঘটনার ইঙ্গিত দেয়। যেমন- অর্থের ক্ষেত্রে কোন ক্ষতি, বড় রোগের শিকার বা অন্যান্য কোনও বড় ঘটনা। দেখে নিন কোন কোন স্বপ্ন খুব অশুভ প্রভাব ফেলে।

উঁচু থেকে পড়া দেখা খারাপ
যদি স্বপ্নে কেউ দেখেন অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছেন তাহলে কোনও ক্ষতির সম্মুখীন হতে চলেছেন। যারা এমন স্বপ্ন দেখেন তাঁদের কেরিয়ারে অনেক ক্ষতি হতে পারে। তখন ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করা উচিত। তাতে আপনি খানিকটা হলে ইতিবাচক ফল পেতে পারেন।

দরজায় তালাবন্ধ দেখা খারাপ
যদি কেউ স্বপ্নে দরজায় তালাবন্ধ দেখেন। তাহলে কর্মজীবনে আপনার সাথে অশুভ কিছু ঘটতে পারে। এর প্রতিকার হিসাবে হনুমানকে লাল সিঁদুর দিন। তাহলে উপকার পাবেন।

স্বপ্নে কালো বিড়াল অশুভ লক্ষণ
স্বপ্নে কালো বিড়াল দেখা খুব খারাপ। এটা দেখলে আপনার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এর প্রতিকার হিসাবে ভগবান শঙ্করকে জল নিবেদন করা উচিত। তাতে উপকার পাবেন।

হলুদ কাপড়ে দাগে খুব অশুভ
যদি কেউ ঘুমের মধ্যে স্বপ্নে হলুদ কাপড়ে দাগ দেখেন তাহলে তা খুব অশুভ লক্ষণ। এতে আপনার অর্থহানি হতে পারে। এমন স্বপ্ন দেখলে তার পরের দিন লক্ষ্মীকে লাল কাপড় দিন। তাহলে আশীর্বাদ পাবেন।

স্বপ্নে প্রানী দেখা অশুভ
স্বপ্নে অনেকে প্রানী দেখেন সেটা খুব অশুভ লক্ষণ। আর এই স্বপ্ন দেখলে স্বাস্থ্যের ক্ষতি হয়। এমন স্বপ্ন দেখলে দরিদ্রকে বস্ত্র দান করুন। যদি আপনার সম্ভব হয় তাহলে লাল রঙের কাপড় দান করুন। উপকার পাবেন।












Click it and Unblock the Notifications