২০২০ মকর সংক্রান্তি কোন কোন রাশির ওপর কী প্রভাব ফেলবে? দেখুন একনজরে

২০২০ মকর সংক্রান্তি: কোন রাশির ওপর কী প্রভাব ফেলবে? দেখুন একনজরে

রাত পোহালেই মকর সংক্রান্তি। আর সেই উৎসব ঘিরে গোটা দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত হতে চলেছে একাধিক রকমে আয়োজন। বিভিন্ন সংস্কৃতির রঙে আগামীকাল নিজেকে রাঙিয়ে নিতে চলেছে উত্তর থেকে দক্ষিণ গোটা দেশ। উত্তরভারতের লোহরি থেকে দক্ষিণ ভারতের পোঙ্গল, এই সূর্যের উত্তরায়ণের সময় এই মকর সংক্রান্তি কোন কোন রাশিতে কেমন প্রভাব ফেলবে দেখে নেওয়া যাক।

মেষ-বৃষ

মেষ-বৃষ

মেষ রাশির জাত জাতিকারা এই সময়ের আশপাশে আর্থিক সাফল্য দেখতে পাবেন। এই সময়ে বাড়তি কোনও ক্ষমতা পেতে পারেন আপনারা। বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী সময়টা সুখ-দুঃখ মিলিয়েই কাটবে। কোনও বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারেন আপনারা এই সময়ে।

মিথুন- কর্কট

মিথুন- কর্কট

মিথুন রাশির জাতিক জাতিকারা এই সময় দাপটের সঙ্গে কাজ করবেন। স্বাস্থ্য এই সময় ভালো কাটবে না। অন্যদিকে, কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক দিক থেকে উন্নতি পেতে পারেন। বিবাহ সম্পর্কে কোনও কথা এগোতে পারে।

সিংহ-কন্যা

সিংহ-কন্যা

সিংহ রাশির জাতক জাতিকারা সরকারী পরীক্ষায় সাফল্য পেতে পারেন। সিংহ রাশির জাতক- জাতিকারা আইনি লড়াইতে সাফল্য পেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় সন্তান সম্পর্কীয়ি দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। পড়ুয়ারা ভালো সাফল্য পাবেন।

 তুলা-বৃশ্চিক

তুলা-বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা পারিবারিক সমস্যায় জর্জরিত হবেন এই সময়ে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। চাকরিতে রয়েছে পদোন্নতি ও সম্মানবৃদ্ধি। বৃশ্চিক রাশির জাতিক জাতিকারা নিজের কাজ সম্পর্কে সকলের সঙ্গে আলোচনা না করলেই ভালো। পারিবারিক মতভেদ হতে পারে।

ধনু -মকর

ধনু -মকর

ধনু রাশির জাতিক জাতিকারা নিজের জেদ নিয়ে এগিয়ে যান। তাহলেই সাফল্য আসবে কাজে। অন্যদিকে মকর রাশির জাতিকা ও জাতকরা এই সময়ে চাকরিক্ষেত্রে পদোন্নতি করবেন। এই সময় আপনাদের শারীরিক পীড়াও যন্ত্রণাদায়ক হতে পারে।

কুম্ভ-মীন

কুম্ভ-মীন

কুম্ভ রাশির জাতিকা ও জাতকরা দুর্ঘটনার দিক থেকে সরে যান। এই সময় আপনাদের শত্রুর সংখ্যা বাড়তে পারে। মীন রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি ও সম্মানবৃদ্ধি রয়েছে। পরিবারে মতভেদ হতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+