'চাষিদের জন্য ঐতিহাসিক দিন'! মোদী সরকার এবার চাষিদের জন্য আরও বড় সুবিধা নিয়ে এল
'চাষিদের জন্য ঐতিহাসিক দিন'! মোদী সরকার এবার চাষিদের জন্য আরও বড় সুবিধা নিয়ে এল
আগেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন যে, মোদী সরকার চাইছে চাষিরা তাদের নিজেদের পণ্য যেন সঠিকমূল্যে বিক্রি করতে পারেন, তার বন্দোবস্ত ইতিমধ্যেই মন্ত্রিসভা শুরু করেছে। এমন পরিস্থিতিতে এদিন মোদী মন্ত্রিসভা নতুন এক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন আইন সংস্করণ
মোদী সরকারের তরফে এবার এসেনশিয়াল কনিউডিটি অ্যাক্ট ১৯৫৫ কে ফের সংস্কার করা হল। যার ফলে সরকার এখন থেকে কৃষকদের জন্য নতুন সুবিধা চালু করল। কৃষকরা এবার থেকে নিজের রাজ্যের বাইরে অন্য রাজ্যে গিয়ে ফসল বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে।

'ঐতিহাসিক দিন'
এদিন কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, 'দেশের চাষিদের জন্য ঐতিহাসিক দিন আজ। ভারত স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালে, আর আজ দেশের চাষিরা স্বাধীনতা পেলেন।'

কেন এই নতুন আই সুবিধার হল?
এতদিন পর্যন্ত একজন চাষি নিজের রাজ্যের বাজারে কম সংখ্যক ক্রেতা পেলেও, সেখানেই কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হতেন। তবে এখন আর তা হবে না। এখন থেকে নিজের রাজ্যের বাইরে গিয়ে একজন চাষি নিজের ফসল বিক্রি করতে পারবেন।

করোনা বিপদে মোদী সরকার চাষিদের পাশে
এর আগে আরও এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় মোদী সরকারের মন্ত্রিসভা। ' ১৪ টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে ৫০-৮৩ শতাংশে। যাতে দেশের চাষিরা স্বস্তি পান।' একথা আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে জানিয়ে দেওয়া হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications