আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বৃদ্ধিতে শিল্পপতিদের মোদীর বার্তা
শিল্পপতিদের সঙ্গে বিশেষ বৈঠক করে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে শিল্প ও কৃষি উৎপাদনে স্বনির্ভর করে তুলতে হবে। এর ফলে একদিকে যেমন শিল্প ও কৃষি উপকৃত হবে, তেমনই কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। ঠিক এই ভাবনা মাথায় রেখেই শিল্পপতিদের সঙ্গে বিশেষ বৈঠক করে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২২ সালের মধ্যেই কম আবশ্যক পাঁচটি পণ্যের আমদানি একেবারে কমিয়ে দিতে আহ্বান জানিয়েছেন মোদী। বদলে দেশের মধ্যেই পণ্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন।
নীতি আয়োগ কর্তৃক আয়োজিত 'চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ' শীর্ষক এক অনুষ্ঠানে ২০০ জন সিইও-র সামনে বক্তব্য রাখেন মোদী। সেখানে নতুন শিল্পদ্যোগীদের কাছে ফের একবার ভারতের উন্নয়নে শামিল হওয়ার আহ্বান জানান। দেশের দারিদ্র দূরীকরণ করার সরকারি প্রচেষ্টায় শামিল হতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর কথায়, কৃষিক্ষেত্রে নতুন বদল এনে অনেক কাজের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। এছাড়া আমদানি কমিয়ে কৃষকদের আয় ২০২২ সালের মধ্যে অন্তত দ্বিগুণ করা যেতে পারে বলে শিল্পপতি ও শিল্পদ্যোগীদের মনে করিয়ে দেন মোদী। সবমিলিয়ে ফের একবার প্রধানমন্ত্রী 'মেক ইন ইন্ডিয়া'-র স্বপ্ন ফেরি করলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications