সনিয়া-রাহুলের আগে তৃণমূলের বিশ্বাস অখিলেশকে! লোকসভা নির্বাচনে বাংলায় SP-র লড়াইয়ের সম্ভাবনা উজ্জ্বল
সাম্প্রতিক সময়ে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানিয়েছিলেন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হচ্ছে না। যদিও কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তারপরেও তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আশা ব্যাঞ্জক কথা বলেছিলেন। তবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে বাংলা থেকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির লড়াইয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টির কাছে উত্তর প্রদেশে একটি আসনে লড়াইয়ের আবেদন করেছিল। তারপর সমাজবাদী পার্টির তরফে তৃণমূলকে ভাদোহী আসনের প্রস্তাব দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির সব-সভাপতি কিরণময় নন্দ তৃণমূল কংগ্রেসের ললিতপতি ত্রিপাঠীর জন্য ভাদোহী আসনের প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। বিনিময়ে তৃণমূল সমাজবাদী পার্টিকে পশ্চিমবঙ্গ থেকে একটি আসন দিতে পারে।

এখানে উল্লেখ করা যেতে পারে, উত্তর প্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কংগ্রেস উত্তর প্রদেশে ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে সমাজবাদী পার্টি ইন্ডিয়া ব্লকের অন্যদলগুলিকে সঙ্গে নিয়ে ৬৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঠিক হয়েছে। তার মধ্যে তারা ভাদোহী আসনটি তৃণমূলকে ছেড়ে দিতে চাইছে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছেন। সেখানে তৃণমূলের দাবি ছিল উত্তর প্রদেশের চান্দৌলি আসনটি। বিষয়টি নিয়ে কথা বলতে ললিতপতি ত্রিপাঠী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখাও করেছিলেন। তারপর তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। অবিভক্ত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশপতি ত্রিপাঠীর ছেলে হলেন ললিতপতি ত্রিপাঠী।
তৃণমূল তথা ললিতপতি ত্রিপাঠীর যুক্তি ছিল প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর কর্মস্থল ছিল চান্দৌলি। ললিতপতির দাদি চান্দৌলির সাংসদ ছিলেন। সেখানে ত্রিপাঠীদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চান্দৌলি আসনটির জন্য অখিলেশ যাদবকে অনুরোধ করেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজেশপতি ত্রিপাঠী গত ২০২১-এ তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০২১-এর অক্টোবরের শেষের দিকে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের যোগ দিয়েছিলেন দুই কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও তাঁর ছেলে ললিতপতি ত্রিপাঠী।
এদিকে তৃণমূলকে উত্তর প্রদেশে একটি আসন ছাড়তে রাজি হওয়া সমাজবাদী পার্টি পশ্চিমবঙ্গে ঠিক কোন আসনটি চাইছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তারা দক্ষিণবঙ্গ বিশেষ করে পূর্ব-পশ্চিম মেদিনীপুরের কোনও এক আসন থেকে লড়াই করতে চায় বলে জানা গিয়েছে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications