কেরলের সৌন্দর্য উপভোগ করতে বেনারসের কাছে এই জলপ্রপাতগুলি একবার হলেও দেখে আসুন

বেনারস একটি পর্যটন কেন্দ্র তা আমরা কমবেশি সকলেই জানি। এই জায়গাগুলিতে বহু দূর দুরান্ত থেকে মানুষ ঘুরতে আসেন। শুধু ঘুরতে নয়, শিবের দর্শন করতেও অনেকে আসেন। এখানে নানান মন্দির, ঘাট রয়েছে। তাছাড়াও রয়েছে ঐতিহাসিক নানান জায়গাও।

যার সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারেন না কেউই। তাছাড়া যদি আপনি বেনারস ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই এই জলপ্রপাতগুলিতে একবার হলেও দেখে আসবেন। এই জলপ্রপাতগুলির সৌন্দর্য থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না।

kerala waterfalls

  • সোনভদ্র জলপ্রপাত

সোনভদ্র জলপ্রপাতের সৌন্দর্য দেখে মুখ ফেরাতে পারবেন না আপনিও। এই জায়গাকে ধর্মীয় ও প্রাকৃতিক পর্যটন স্থান বলা হয় । রিহান্দ নদীর ৩০ থেকে ৪০ ফুট উপর থেকে এই জলপ্রপাত রয়েছে।

  • রাজদারি জলপ্রপাত

বেনারসের ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় অবস্থিত। এখানে প্রবেশ করতে কোনও প্রবেশ মূল্য লাগে না। বহু মানুষ এখানে কিন্তু পিকনিক করতে আসেন। এখানে গেলে ট্রেকিং করার বিশেষ সুবিধা পাবেন। তাছাড়াও যারা জঙ্গল সাফারি করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি একদমই পারফেক্ট। এই জলপ্রপাত ৬৫ মিটার উচ্চতা থেকে পড়ে, যার সৌন্দর্য কিন্তু অসাধারণ।

  • দেবদারি জলপ্রপাত

দেবদারি জলপ্রপাতের নাম আমরা অনেকেই শুনেছি। বেনারস থেকে এখানে যেতে ৭০০ মিটার রাস্তা যেতে হবে আপনাকে। এই জলপ্রপাত দেখতে পর্যটকদের সকাল ন'টা থেকে বিকেল পাঁচটার মধ্যে আসতে হবে। এখানেও কিন্তু প্রবেশ বিনামূল্যে। এখানে গেলে নানান রিসর্টের বিশেষ সুযোগ সুবিধা পাবেন। তাই দেরি না করে এখনই ঘুরে আসুন আপনি।

  • লখানিয়া দারি জলপ্রপাত

উত্তরপ্রদেশের মির্জাপুরে অবস্থিত লখনিয়া দারি জলপ্রপাত। বেনারস থেকে ৪৪ কিলোমিটার দূরে এটি অবস্থিত। এখানকার প্রবেশ মূল্য কিন্তু ৫০ টাকা। সন্ধ্যে সাড়ে পাঁচটার আগে কিন্তু এখানে আপনাকে যেতে হবে। না হলে কিন্তু এই জলপ্রপাত দেখার সুযোগ আপনি হারাবেন।

  • উইন্ডহাম জলপ্রপাত

উইন্ডহাম জলপ্রপাত বেনারস থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি মির্জাপুরে রয়েছে,। এই জলপ্রপাত দেখতে গেলে আপনাকে কোনও পয়সা খরচ করতে হবে না। বেনারস থেকে যদি আপনি এই জলপ্রপাত দেখতে চান, তাহলে তাহলে মাত্র দু ঘন্টায় পৌঁছে যাবেন। তাহলে দীপাবলির ছুটিতে আপনিও কিন্তু এই জলপ্রপাতগুলি দেখে আসতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+