এবার পুজোর ছুটি কাটান নিরিবিলিতে, গন্তব্য হোক দেশের এই মনোমুগ্ধকর হিল স্টেশনগুলি

সমুদ্রের জলে গা এলিয়ে বসে থাকা থেকে পাহাড়ের কোনায় দাঁড়িয়ে ভয় ভয়ে সেলফি তুলতে কেনা পছন্দ করে বলুন! তবে এই ব্যস্ত সময়ে চাকরি ছেড়ে সকলের পক্ষে ঘুরতে যাওয়া একদমই সম্ভব হয় না। তবে পুজোর ছুটিতে যদি একটু লাল মাটির গন্ধ কিংবা পাহাড়ে ঘুরতে যাওয়া যায়, তাহলে মন্দ হয় না।

তাই আপনিও কিন্তু দুর্গাপুজোয় ঘুরে আসতে পারেন এই নিরিবিলি জায়গায়গুলিতে। পুজো শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আর এই সময়েই ঘুরতে যাবার সুবর্ণ সুযোগ।

Uttarakhand

তাই এই পুজোতেই চিন্তা না করে লাগেজ গুছিয়ে, পরিবার থেকে বন্ধুদেরকে নিয়ে সঙ্গী করেই নয় ঘুরে আসুন দেশের এই বিখ্যাত মনোমুগ্ধকর হিল স্টেশনগুলিতে। কোথায় কোথায় ঘুরতে যাবেন, জানুন।

  • উত্তরাখণ্ডের চকরাতে

সারা বছরের ক্লান্তি কাটাতে, মানসিক চাপ কমাতে পুজোতে আপনার গন্তব্য হোক উত্তরাখণ্ডের হিল স্টেশন চকরাতে। রাজধানী দিল্লি থেকে মাত্র ২৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি সবুজ গাছ পালায় ঘেরা। এই জায়গাটিতে গেলে মানসিক শান্তি আপনি পাবেনই।

সেই সঙ্গে রোমান্টিক ভাবে সময় কাটাতে পারবেন আপনার মনের মানুষের সঙ্গে। তাছাড়াও এখানে গেলে আপনি লাল রডোড্রেনড্রন ফুলের মেলা দেখতে পাবেন। এখানে তেমন কোলাহল থাকে না। পাহাড়ের উপর দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন পরিবেশকে।

যখন আপনি হোটেল থেকে তুষারবৃত্ত পাহাড় দেখতে পাবেন তখন হয়তো বাড়ি ফিরতে ইচ্ছা করবে না আপনার। এখানে গিয়ে আপনি ট্রেকিং করতে পারেন। এর থেকে ৬ কিলো মিটার দূরেই রয়েছে টাইগার জলপ্রপাত। যেটি উত্তরাখণ্ডের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত গুলির মধ্যে একটি। এর সৌন্দর্য দেখার মতন।

  • উত্তরাখণ্ডের চোপ্তা ভ্যালি

উত্তরাখণ্ডের আরেকটি ঘুরতে যাওয়ার বিখ্যাত জায়গা হল চোপ্তা ভ্যালি। এই জায়গাকে চোপ্তাও বলা হয়। যা দিল্লি থেকে ৪১৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গা থেকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানে এলে সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছাও কিন্তু খানিকটা হলে আপনার পূরণ হবে।

এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিব মন্দির। হরিদ্বার থেকে এখানে যেতে আপনার সময় লাগবে ২৩০ কিলোমিটার। যদি আপনি ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে এখানে তা করতে পারবেন। এখানে চিরসবুজের মাঝেও উঁচু উঁচু পাহাড় আর সুন্দর উপত্যকা, লেক বড় বড় গাছ রয়েছে। যা দেখে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।

  • ধরমকোট

ধরমকোট জায়গাটির হিমাচল প্রদেশে বিখ্যাত ঘোরার জায়গা। দিল্লি থেকে মাত্র ৪৭৬ কিমি দূরে অবস্থিত। এই হিলস্টেশনটি খুব শান্ত। যদি আপনি নিরিবিলি জায়গায় ঘুরতে যেতে চান তাহলে এই স্টেশনে যেতেই পারেন। এখানে গেলে অবশ্যই ট্রেকিং করবেন।

  • খাজিয়ার

যদি আপনি হিমাচল প্রদেশ ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই খাজিয়ারে একবার হলেও ঘুরে আসবেন। নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে এর থেকে আর ভালো জায়গা হয় না। এটি মূলত চাম্বা জেলায় অবস্থিত। দিল্লি থেকে ৫৮৭ কিলোমিটার দূরে অবস্থিত হিল স্টেশনটি। আর ডালহৌসি থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি।

এখানে নাগ মন্দির, ভগবান শিবের মন্দির রয়েছে। এখানে সবুজে ঢাকা ঘাস থেকে ঘন পাইন বন, লেক, পাহাড় সবই যেন এক খাতায় আঁকা সিনারির মতন। এই মায়াবী পরিবেশ থেকে হয়তো আপনিও চোখ ফেরাতে পারবেন না। তাই পুজোয় আপনারও গন্তব্য হোক এই খাজিয়ার।

  • জিরো ভ্যালি

পাহাড়ের কোলে বসে শান্তিতে একটু সঙ্গীর সঙ্গে গল্প করতে চান, তাহলে পুজোয় আপনার গন্তব্য হোক অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি। এটি কিন্তু এটি দর্শনীয় স্থান। প্রায় প্রতিবছর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসেন। এই জায়গায় সবুজে ঘেরা ঘাস, পাহাড় সব কিছুর সাক্ষী থাকতে আপনিও পুজোয় এখানে ঘুরতে আসুন। এখানে গেলে আপনি প্রচুর পাইন গাছ দেখতে পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+