Travel: বিপর্যয় কাটিয়ে ফের ছন্দে ফিরেছে সিকিম, ঘুরে আসুন এই অচেনা পাহাড়ি গ্রাম থেকে
সিকিম মানেই অনেকের কাছে এখনও তিস্তার সেই বিভৎস চেহারা মনে পড়ে। কিন্তু সেসব এখন অতিত। এতো বড় বিপর্যয়েও কিন্তু সিকিমে পর্যটকদের তেমন কোনও অসুবিধায় পড়তে হয়নি। সেনা বািহনী নিরাপদে সকলকে উদ্ধার করে নিয়ে এসেছে।
পর্যটনের মরশুম এগিয়ে আসায় যুদ্ধকালীন তৎপরতায় সারিয়ে তোলা হয়েছে রাস্তা। সিকিমের যেসব জায়গায় পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল সেই সব জায়গা যুদ্ধকালীন তৎপরতা সারিয়ে তোলা হয়েছে। পর্যটকরা ইতিমধ্যেই সিকিমের বিভিন্ন জায়গায় যেতে শুরু করে দিয়েছেন।

উত্তর সিকিম মূলত ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশি। তবে পশ্চিম এবং পূর্ব সিকিমে কিন্তু কোনও রকম সমস্যা হয়নি। সিকিমের এরকমই একটি জায়গা বা অফবিট পর্যটন কেন্দ্র হল সিংঘিক। পশ্চিম সিকিমের একটা অফবিট পর্যটন কেন্দ্র। শেয়ার গাড়িতে সিংঘিক আসা যায়। আবার সরাসরি গাড়িতে আসা যায়। নতুন নতুন পাহাড়ি পথে পর্যটকদের নিয়ে আসা হচ্ছে।

সিংঘিক সিকিমের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। কিন্তু এখানকার হোমস্টে গুলি কিন্তু একেবারে বাড়ি মতো পাওয়া যায়। হোমস্টের ঘরে বসেই কাঞ্জনজঙ্ঘার দর্শন মেলে। সিকিম মূলত কাঞ্জনজঙ্ঘার টানেই ছুটে যান পর্যটকরা। সিকিম থেকে এই তুষার শৃঙ্খ যেভাবে দেখা যায় উত্তরবঙ্গের আর কোথাও থেকে তেমন ভাবে দেখা যায় না। অসাধারণ সৌন্দর্য এখানকার সৌন্দর্য।
একেবারে সাবেকি সিকিমের খাবারের স্বাদ নিতে নিতে ঘুরে আসুন সিকিমের এই অফবিট পর্যটন কেন্দ্রে। অপেক্ষা করে রয়েছেন সেখানকার পর্যটন ব্যবসায়ীরা। পাহাড়-জঙ্গল একসঙ্গে দেখা যায় এখানে। কাছেই রয়েছে জঙ্গু। সেটিও সিকিমের অসাধারণ একটি জায়গা। সাহস করে বেড়িয়ে পড়ুন এই জায়গায়।












Click it and Unblock the Notifications