Travel: সবুজ গালিচার মতো লনে বসে চায়ের কাপে চুমুক দিয়ে কাঞ্জনজঙ্ঘা উপভোগ করতে চান চলে আসুন এই লোকেশনে
বর্ষা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একাধিক জায়গায়। কিন্তু গরম কমছে না। ভোট শেষ এবার একটু জিরিয়ে নিয়ে যেতেও পারে। সেকারণে সপ্তাহান্তে হাতে কয়েকটা ছুটি নিয়ে বেড়িয়ে আসাই যায়। আর বেড়ানো মানেই উত্তরবঙ্গের থেকে ভাল ডেস্টিনেশন বাঙালির কাছে নেই।
উত্তরবঙ্গকে বাঙালির মিনি কাশ্মীর বলাই যায়। হাতে দুটো দিন ছুটি পেলেই বাংলার সিংহভাগ পর্যটকরা উত্তরবঙ্গের কোনও না কোনও পর্যটন কেন্দ্রে পাড়ি দেন। এবার গরমে দার্জিলিংয়ে রেকর্ড ভিড় হয়েছিল সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দার্জিলিং ম্যালের ভিড়ে ঠাসা ছবি। এবারে গরমে পাহাড় কার্যত ভিড়ে ঠাসা ছিল। এবার একটু হলেও ফাঁকা হয়েছে।

এবার ভোটও মিটে গিয়েছে। কাজেই বেড়িয়ে পডাই যায়। আর যাঁরা একটু অফবিট লোকেশনে ঘুরতে ভালবাস। তাদের জন্য রইল এক অচেনা সুন্দর জায়গার ঠিকানা। জায়গাটি দার্জিলিং থেকে খুব একটা দূরে নয়। জায়গাটির নাম সাংসের। এনজেপি থেকে এই সাংসেরের দূরত্ব ৪৫ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই জায়গাটি।
ছবির মতো সুন্দর একটি গ্রাম। পাহাড়ের গায়ে যেন সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে কেউ। এমনই মনে হবে। খুব বেশি হলে গোটা গ্রামে ৭০০টি পরিবার বাস করে। খুব কমই হোমস্টে রয়েছে এখানে। এখানকার পরিবেশ এতোটাই মনোরম যে এখানে কয়েকটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গ্রােমর প্রতিটি বাড়িতেই রয়েছে অসংখ্য সব নাম না জানা ফুলের সমাহার।
গ্রামের নীচ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা পাহাড়ি নদী। স্থানীয়রা বলেন তারখোলা নদী। গ্রামে ঘুরতে ঘুরতে এই নদীর পাড়ে পৌঁছে যেতে পারবেন। এখন যেহেতু উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি দেখা দিয়েছে তাই এই নদী আরও ফুলে ফেঁপে উঠেছে। নদীর উচ্ছ্বল স্রোত মুগ্ধ করবে। অনেকে চাইলে এই নদীতে ব়্যাফটিং করতে পারেন। আবার এখানে হ্যাং গ্লাইডিংয়ের সুযোগও রয়েছে।
এই জায়গাটি থেকে সিল্করুট কাছে। যে পর্যটকরা সিল্ক রুট যেতে চান তাঁরা এই সাংসের হয়ে যান। কাজেই এখান থেকে সাইড সিইং হিসেবে সিল্করুট ঘুরে আসতে পারেন। এই পাহাড়ি গ্রামে কটা দিন কাটিয়ে যেতে পারলে মনটা ভাল হয়ে যাবে। দীর্ঘ কাজের চাপের পর এই জায়গাটিতে কয়েকটা দিন অনায়াসে কাটিয়ে যেতে পারেন।
এখান থেকে সাইড সিইং হিসেবে দেখে নিতে পারেন, কোলাখাম, সাইলেন্ট ভ্যালি, ছাঙ্গে জলপ্রপাত, লাভা মনাস্টেরী, রিশপ, হানুমান টপ, ডেলো পার্ক। তবে যাঁরা হুড়োহুড়ি করে সাইড সিইং করতে চান না তাঁরা কটা দিন গ্রামের কোনও হোমস্টেতে কাটিয়ে যেতে পারেন। সঙ্গে খেতে পারবেন স্থানীয় সব সুস্বাদু খাবার।












Click it and Unblock the Notifications