Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: নতুন বছরে নতুন ডেস্টিনেশন খুঁজছেন? জেনে নিন উত্তর-পূর্বের কিছু অফবিট লোকেশনের খোঁজ

২০২৩ সাল বিদায় নিয়েছে। বর্ষবরণের উদযাপন প্রায় শেষের পথে। ফের কাজে ফেরা। আবার সপ্তাহান্তের ছুিটর জন্য অপেক্ষা। নতুন করে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা। অনেকেই এবছর অফবিট পর্যটন কেন্দ্র ঘুরে ফেলেছেন। এবার আবার নতুন কিছুর সন্ধানে রয়েছেন।

তাঁদের জন্য অপেক্ষা করছে উত্তর-পূর্বের বেশ কয়েকটি জায়গা। তারমধ্যে সবার আগে যার নাম করতে হয় সেটা হল অরুণাচল প্রদেশ। উত্তর পূর্বের রাজ্যগুলিক মধ্যে সেরা জায়গা এই সীমান্তের রাজ্য অরুণাচল প্রদেশ। অনেকেই মনে করেন সেখানকার রাস্তাঘাট তেমন ভাল নয়। কিন্তু গত কয়েক বছরে কেন্দ্রের উদ্যোগে অরুণাচল প্রদেশের রাস্তাঘাটের অবস্থার অনেক উন্নয়ন হয়েছে।

Northeast is the travel hotspot for 2024

তাওয়াংয়ে ধীরে ধীরে পর্যটন অনেক উন্নত হতে শুরু করেেছ। বাড়ছে পর্যটকদের জন্য থাকার জায়গা। হোটেল-রেস্তোরাঁ-হোমস্টের সংখ্যা বাড়ছে। সেখানকার বাসিন্দারা পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে চাইছেন তাঁদের রাজ্যকে। পর্যটনে সেকারণে বিশেষ জোর দিয়েছেন সেখানকার রাজ্য সরকারও।

এদিকে আবার উত্তর-পূর্বের আরেক রাজ্য নাগাল্যান্ডও ধীরে ধীরে পর্যটকদের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। গতকয়েক বছরে উত্তর-পূর্বের এই সীমান্ত রাজ্যেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। পর্যটকরা ধীরে ধীরে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে শুরু করেছেন। ডিমাপুর-কোহিমায় হোটেল রেস্তরাঁর সংখ্যা বাড়ানো হচ্ছে।

উত্তরপূর্বের আরেক রাজ্য সিকিম এমনিতেই পর্যটকদের পছন্দের জায়গা। তবে উত্তর সিকিম ছাড়াও এখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে অনেক পর্যটকই এখনও পর্যন্ত যাননি। সেই তালিকায় রয়েছে পাক ইয়াং। পাক ইয়াং-এ ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে। একাধিক হোটেল-রেস্তোরাঁ এবং হোমস্টে খুলতে শুরু করেছে।

সিকিমের পাশাপাশি অসম, মেঘালয়ে পর্যটনের ভাল জায়গা রয়েছে ২০২৪ সালে। এখানে একাধিক নতুন নতুন পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। যদিও অন্যান্য জায়গার থেকে এখানে এখনও পর্যটকের সংখ্যা কম। সেকারণে সেই ভিড় এই খানকার পর্যটন কেন্দ্রগুলিতে তেমন দেখা যায় না। তাই ২০২৪ সালে যদি নতুন কোনও জায়গা এক্সপ্লোর করতে চান তাহলে চলে আসতে পারেন উত্তর-পূর্বের এই পর্যটন কেন্দ্রগুলিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+