Travel: দার্জিলিংয়ের কাছেই কালেজ পাখির আস্তানা, বেড়িয়ে আসুন এমন অফবিট উপত্যকায়
পাহাড়ের খুব চেনা একটা পাখির নাম কালেজ। আর সেই কালেজ পাখির নামেই এই জায়গার নাম কালেজ ভ্যালি। দার্জিলিংয়ের একেবারে কাছেই রয়েছে এই জায়গা। একটা সময়ে নাকি কালেজ পাখির আস্তানা ছিল এই উপত্যকা। কাক-চড়াইয়ের মতোই এখানে আনাচে কানাচে দেখা মিলত কালেজ পাখির।
কিন্তু এখন আর এই কালেজ পাখির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু নামটা আজও রয়ে গিয়েেছ। কালেজ ভ্যালির সৌন্দর্য কিন্তু অপরিসীম। গ্রামের প্রতিটি পথ ঘরবাড়ি ছবির মতো যেন পোস্টকার্ড পিকচার। প্রতিটি বাড়িতে যেন ফুলের মেলা। রাস্তার দুই ধারে ফুটে রয়েছে অসংখ্য ফুল।

দার্জিলিংয়ের কাছে হলেও এই গ্রামে পর্যটকদের খুব বেশি আনাগোনা নেই। অথচ এই কালিজ ভ্যালির চারপাশে অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। সোনাদা, তাকদা, তিনচুলে ছোট মাঙ্গোয়া, পেশক, রঙ্গারুন। সকেল এই সব জায়গায় ঘুরতে আসেন অথচ এই ছবির মতো গ্রামটি দেখতে আসেন না। কাছেই আবার রয়েছে ইন্দ্রাণী ফসল বা রেনবো ফলস। েযখানে রামধনু আল্পনা এঁকে দিয়ে যায়।

এই গ্রামে এলে পাইন পাতার চা খাওয়ার সুযোগ মেলে। পাইন গাছের পাতা জলে ফুটিয়ে এমন সুন্দর চা তৈরি করেন এই গ্রামের বাসিন্দারা যে খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। ছট্ট গ্রাম হলে কি হবে আদিথেয়তার কোনও ত্রুটি নেই। সকাল বিকেল দুপুর সন্ধে অতিথিদের যত্নআত্তি করেন গ্রামের বাসিন্দারা। কালেজ ভ্যালিতে অসাধারণ সুন্দর চায়ের বাগানও রয়েছে। সকাল থেকে দুপুর গ্রামের রাস্তায় ঘুরে কাটিয়ে দেওএয়া যায় অনেকটা সময়। রাতের সৌন্দর্য অসাধারণ। এখানে শেয়ার গাড়িতেও আসা যায় শিলিগুড়ি থেকে।












Click it and Unblock the Notifications