Travel: শীতকালে মনের মানুষের সঙ্গে পাহাড়ে ঘুরতে গেলে মাথায় রাখুন এই বিষয়গুলি
শীতকাল মানেই ঘুরতে যাওয়ার মাস। এই সময়ে কেউ বা পাহাড় ,পর্বতে ঘুরতে বেশি ভালোবাসেন। কেউ বা নদী বা সমুদ্র ঘুরতে যেতে বেশি পছন্দ করেন। যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে হিলস্টেশনে ঘুরতে যেতে চান, তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখুন।
না হলে কিন্তু বড় বিপদে পড়তে হতে পারে আপনাকে। সেই সঙ্গে অসুস্থ হতে পারেন আপনি। এমনকি অন্য জায়গায় ঘুরতে গিয়েও নানান সমস্যায় পড়তে হবে আপনাকে। জানুন কোন কোন জিনিস মাথায় রাখতে হবে আপনাকে।

- সঙ্গীর এই সমস্যা রয়েছে কিনা?
আপনি যদি বাসে করে হিল স্টেশনের সাইড সিন বেড়াতে যেতে চান, তাহলে সবার আগে জেনে নিন, আপনার সঙ্গী দুর্বলতায় সমস্যা রয়েছে কিনা। কারণ অনেকেরই কিন্তু সরু রাস্তা দিয়ে যেতে গেলে শরীর প্রচন্ড গাড়ীর মধ্যে খারাপ লাগে। তাই পাহাড়ি পথে যাতায়াত করতে গেলে তাকে ওষুধ, কমলালেবু সঙ্গে রাখতে হয়। বমি যাতে না হয় তার জন্য নানান ওষুধ রাখতে হয় সঙ্গে।
- এই পরিবহনের ওপর নজর দিন
আপনি কিন্তু স্থানীয় পরিবহনের দিকে বিশেষ নজর রাখবেন। যখন আপনি পাহাড়ে ভ্রমন করতে যাবেন, তখন অবশ্যই স্কুটার ভাড়া করতে পারেন। যদি স্বামী, স্ত্রী এক সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে এতে করে ঘুরতে যেতে পারেন। যদি আপনি প্রথমবার ভ্রমন করেন তাহলে কিন্তু অবশ্যই পাহাড়ি, বাঁকা রাস্তায় একটু কঠিন হতে পারে স্কুটার চালানো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্সি বা ক্যাব ভাড়া নিতে পারেন। তাহলে কিন্তু খুব সহজে এবং কম ভাড়া দিয়েই আপনি ঘুরতে যেতে পারবেন।
- সাবধানে ফটো তুলবেন
যখন আপনি পাহাড়ি উপত্যকা উপর থেকে কোনও জায়গায় ঘুরতে যাবেন, তখন তার সৌন্দর্য বন্দি করে রাখতে চাইবেন, সেই সময় কিন্তু খুব সাবধান। নাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফটো তোলার সময় পাহাড়ি স্থানে অবশ্যই নিরাপদ জায়গায় দাঁড়াবেন এবং পাহাড়ের খুব কাছাকাছি চলে যাবেন না। একটু দূরত্ব বজায় রেখে ফটো তোলার চেষ্টা করুন।
- ফাঁকা জায়গায় হোটেল নেবেন না
আর ঘুরতে গেলে কোনও ফাঁকা জায়গায় হোটেল নেবেন না। ঘন জনবসতি রয়েছে তার থেকে বেশি দূরে হোটেল একদমই নেবেন না। সস্তায় ও স্বল্প বাজেটে হোটেল নিন। এবং খুব নির্জন জায়গায় হোটেল নেবেন না। সেটা কিন্তু আপনার জন্য একদমই নিরাপদ হবে না । সেই সঙ্গে অনেক সুযোগ-সুবিধা থেকেও আপনি বঞ্চিত হবেন।












Click it and Unblock the Notifications