Travel: সন্দরবন মানেই কেবল দক্ষিণরায় নয়, ঘুরে আসুন এই অফবিট লোকেশনে

বর্ষার মনোরকম আবহাওয়া শুরু হয়ে গিয়েছে। মেঘবৃষ্টির খেলা মাথায় করে সপ্তাহান্তে বেড়িয়ে পড়ুন। কিন্তু যাবেন কোথায়। বর্ষা মানেই অনেকের কাছে সমুদ্র আর সুন্দরবন। এই সময় একাধিক ট্রাভেল এজেন্সি লঞ্চ ছাড়ে পর্যটকদের নিয়ে।

যেখানে ইলিশের স্বাদ নিতে নিতে দক্ষিণরায়ের দর্শণের সুযোগ মেলে। সুন্দরবন মানেই আমাদের কাছে বাঘ-কুমীরের সহাবস্থান। ডাঙায় বাঘ আর জলে কুমীর। যাকে বলে অ্যাডভেঞ্চার ট্যুরিজিম। সেই সঙ্গে বাঙালির সবচেয়ে প্রিয় ইলিশের স্বাদ।

Travel

কিন্তু সুন্দরবন মানেই যে বাঘ আর কুমীর তা নয়। সুন্দরবনের আরও একটা দিক অনেকেই জানেন না। সেটা হচ্ছে মধু। প্রায়ই আমরা খবরের কাগজে দেখি মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের পেটে গিয়েছেন কোনও এক গ্রামবাসী। কেউ আবার কোনও রকমে বেঁচে ফিরেছেন।

কিন্তু কেউ কখনও জানার চেষ্টা করেছেন মধুতো এখন গ্রামেই চাষ করা যায় তাহলে কেন এতো ভয় বুকে নিয়ে এতো ঝুঁকি নিয়ে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে যাওয়া হয়। এর নেপথ্যে রয়েছে সেই রহস্য। সুন্দরবনের জঙ্গলে জায়ান্ট হানি বির তৈরি মধুর সন্ধানে যান গ্রামবাসীরা। যেটি বিরল এবং খাদ্যগুণের কারণে যার দামও অনেক বেশি।

সেই মধু সংগ্রহরে অভিজ্ঞতা এবার পর্যটকরাও পেতে পারেন। তার জন্য আসতে হবে সুন্দরবনে ঠাকুরানি নদীর পাড়ে হানি ভিলেজে। সেখানে গিয়েই পর্যটকরা দেখতে পাবেন কীভাবে এই জায়ান্ট হানি বি-র তৈরি মধু সংগ্রহ করা হয়। এক কথায় সুন্দরবনের রুরাল ট্যুরিজিম ধরা পড়বে এই গ্রামে।

এই বর্ষায় যাঁরা অফবিট লোকেশন খুঁজছেন তাঁরা ঘুরে যেতে পারেন এই হানি ভিলেজে। অনেক পর্যটন সংস্থাই এখন তাঁদের ট্রাভেল প্যাকেজে হানি ভিলেজ রাখছেন। সুন্দরবনের বাঘ দেখার পাশাপাশি এক অন্য অবিজ্ঞতা সঞ্জয় করতে পারবেন। তার সঙ্গে ইলিশের স্বদ তো রয়ইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+