Travel: দীপাবলিতে ছুটি নেই বেশি, শহরের বুকেই হেরিটেজ বাংলোয় কাটিয়ে আসুন কটা দিন
কলকাতাতে থেকেই একেবারে অন্যরকমের ছুটি কাটানোর মেজাজ। ঘুরে আসুন কলকাতা শহরের এমন এক হেরিটেজ বাংলোয়। যেখানে গেলে নস্টালজিক হয়ে পড়বেন আপনি। সেই বাবু জমানার আদব কায়দায় তৈরি বাড়ি। দীপাবলিতে যাঁরা কোথাও যেতে পারছেন না তাঁদের ছুটি কাটানোর সেরা জায়গা বললে ভুল হবে না।
বেশ একটা অন্য ধরনের অভিজ্ঞতা। উত্তর কলকাতার পুরনো বাড়ি দেখলেই সকলে নস্টালজিক হয়ে পড়েন। একেবারে পুরনো দিনের কলকাতার মতো বাড়ি। সেটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। লোহার রেলিং দেওয়া বারান্দা। রঙিন কাঁদের দরজা জানলা। জানলায় খরখরি দেওয়া।

একেবারে একটি পরনো দিনের বাড়িকেই একটি ডেস্টিনেশনে পরিণত করা হয়েছে। বাঙালি খাবার থেকে কন্টিনেন্টার সবটাই খাবার সুযোগ রয়েছে। উত্তর কলকাতা ভিন্টেজ ভাইবস পেতে এখানে এসে কাটিয়ে যেতে পারেন। অনেকটা স্টেকেশনের মতো। ছুটি না থাকলে খুব দূরে যাওয়া যায় না। কাজেই এখানে এসে কয়কটা দিন কাটিয়ে যেতে পারেন।
যাঁরা পুরনো কলকাতার বাড়ি তেমন দেখেননি। এখানে থেকে খেয়ে ঘুমিয়ে সেই পুরনো কলকাতার বাইবস পেতে পারেন। শ্যামবাজারের এই স্টেকেশন কাটানোর ঠিকানা ক্যালকাটা বাংলো। এখানে এলে পিছিয়ে চলে যাবেন কয়েক বছর পিছনে। ১৯২৬ সালের তৈরি সেই বাংলো বাড়িতে রাত কাটানোর সুযোগ হাতছাড়া করবেন না। এই বাংলোতে ঘরের সেই পুরনো দিনের পালঙ্ক, জেরাজ, বড় বড় আয়না। তাহলে দীপাবলির ছুটিতে আর দেরি না করে চলে আসুন এই জায়গায়।












Click it and Unblock the Notifications