Travel: বর্ষবরণের ভোরে কাঞ্জনজঙ্ঘা উপভোগ করতে চান, চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই অফবিট লোকেশনে
সারাবছরই ভিড়ে ঠাসা দার্জিলিং। আর এখনতো পার্ক স্ট্রিটকেও টেক্কা দিচ্ছে দার্জিলিং। এতোটাই পর্যটকদের ভিড়। এই সময় ফাঁকা জায়গা খুঁজে পাওয়াই দুষ্কর। তার মধ্যেই রয়েছে একটা অফবিট লোকেশন। সেই জায়গার নাম বারাহাট্টা।
শিলিগুড়ি থেকে রিম্বিক যাওয়ার পথে পড়ে এই জায়গাটি। শিলিগুড়ি থেকে বারাহাট্টায় শেয়ারগাড়িতে যেেত ঘণ্টা খানেক সময় লাগে। গোপালদারা, মানেভঞ্জন, ধোত্রে হয়ে যেতে হয় বারাহাট্টায়। এই সময় গেলেই ঠাণ্ডা একটু বেশি পড়ে। ছোট্ট একটা জায়গা এই বারাহাট্টা।

একেবারেই আনকোড়া জয়গাটি। এখানে তেমন হোমস্টের ভিড় নেই। একেবারে পাহাড়ের বাসিন্দাদের সঙ্গেই থাকা খাওয়ার সুযোগ রয়েছে এখানে। একেবারে গ্রামের মধ্যে থেকে পাহাড় উপভোগ করার সুযোগ রয়েছে এখানে। এখানে থাকলে নিজেকে পাহাড়ের বাসিন্দা বলেই মনে হবে।
গ্রামের পাশেই রয়েছে জঙ্গল। কাজেই জঙ্গলের একটা সোঁদা গন্ধ পাওয়া যাবে। কাজেই যদি চান নতুন বছরের সূর্যোদয় কোনও অফবিট জায়গায় দেখতে পারবেন তাহলে চলে আসতে পারেন এই জায়গায়। একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা হবে।












Click it and Unblock the Notifications