Travel: তাঁতের হাট আর গ্রামবাংলার অপরিসীম প্রাকৃতিক শোভা, সপ্তাহান্তের ছুটি কাটানোর সেরা ডেস্টিনেশন

কলকাতার কাছাকাছি অনেকেই কোথাও একটা বেড়াতে যেতে চান। বাড়িতে সিনিয়ার সিটিজেন থাকলে শহরের কাছেপিঠে কোনও ডেস্টিনেশনে যেতে চান সকলেই। কলকাতার কাছেই রয়েছে একেবারে অচেনা একটি ডেস্টিনেশন। জায়গাটির নাম তরঙ্গিনী।

কলকাতা থেকে একেবারেই কম খরচে পৌঁছে যাওয়া যায় সেখানে। যাতায়াতেও বেশি সময় লাগে না। আবার গাড়িতে যেতেও খুব বেশি সময় লাগে না। কাজেই কলকাতার কাছে পিঠে সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা ডেস্টিনেশন হল শান্তিপুরের তরঙ্গিনী।

Tarangini Shantipur

শান্তিপুরের সঙ্গে বাঙালি আগে থেকেই পরিচিত। সেই বৈষ্ণব ধর্মের পত্তন থেকে শুরু করে বাঙালির নারীর প্রিয় শাড়ি জুড়ে রয়েছে এই শান্তিপুরে। অনেকেই পুজোর আগে শান্তিপুরে যান শাড়ি কিনতে। একেবারে তাঁতিদের ঘর থেকে শাড়ি কিনে আনেন তাঁরা। এখানে ঘরে ঘরে তাঁত বোনা হয়।

এই শান্তিপুরের কাছেই রয়েছে তরঙ্গিনী। একেবারে গঙ্গার পাড়ে রয়েছে সবুজে ঘেরা একটি রিসর্ট। যেখানে বসে বর্ষার ভরা গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। হাতে টানা নোকায় গঙ্গাবিহারের মজাই আলাদা। নৌকায় যেতে যেতে মাঝিদের মাছধরা দেখতে পাবেন। তার সঙ্গে গ্রামবাংলার অপরিসীম সৌন্দর্য উপভোগ করতে পারবেন সকলে।

রিসর্টের সামনে রয়ছে সুন্দর সবুজ ঘাসে ঢাকা প্রান্তর। তার পরেই গঙ্গা। সকাল সকাল চায়ের কাপ হাতে এই সবুজ প্রান্তরে ঘুরতে ঘুরতে দেখে নিন গঙ্গার অপরূপ সৌন্দর্য। গঙ্গা বিহার সেরে চলে আসুন শান্তিপুরের শাড়ির হাটে। শান্তিপুরে দুটি হাট রয়েছে। শনি এবং রবিবার এখানে হাট বসে। আবার দেখে নিতে পারেন শান্তিপুরের তাঁতি পাড়াও। সেখানে ধাপে দাপে কীভাবে তৈরি হয় শাড়ি সেটাও দেখতে পাবেন। আবার কেবল শাড়িই নয় শান্তিপুরের সঙ্গে বৈষ্ণব ধর্মের যোগ গভীর। এখানে কাছেই রয়েছে জলেশ্বর শিব মন্দির। টেরাকোটার কাজ করা অসাধারণ এই মন্দির। রয়েছে রাধাশ্যাম জিউর মন্দির। শান্তিপুরের দোল কিন্তু বিখ্যাত।

শান্তিপুর ছাড়ার আগে একবার নিকুতির স্বাদ না নিলেই নয়। বাংলার পরিচিত মিষ্টি গুলির মধ্যে একটি নিকুতি। যার আঁতুরঘর এই শান্তিপুর। বাড়ি ফেরার সময় শান্তিপুর বাজার থেকে নিকুতি কিনে ফেলুন। সপ্তাহান্তের ছুটিতে কটাদিন কাটিয়ে যেতে পারেন।

শিয়ালদহ স্টেশন থেকে লোকাল ট্রেনে চলে আসুন শান্তিপুর। সেখান থেকে টোটো করে পৌঁছে যান তরঙ্গিনীতে। একেবারে গঙ্গার ধারে সবুজ প্রকৃতির মাঝে অসাধারণ একটি জায়গা। মন ভাল হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+