মন ভাল করা মনখিম, সুন্দরী এই গ্রামে সারাদিন চোখ মেলে থাকে কাঞ্চনজঙ্ঘা

ড্রাগন আর মনেস্ট্রির রাজ্য সিকিম। তিব্বতের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এই রাজ্যের। অথচ একেবারে ঘরের কাছেই। দার্জিলিং পৌঁছতে যতটা সময় লাগে সিকিম পৌঁছতেও ততটা। ছোট্ট সুন্দর পাহাড়ি রাজ্যের ইতিউতি ছড়িয়ে রয়েছে অনামী সব পর্যটন কেন্দ্র। তারমধ্যে একটা মনখিম।

অফবিট সিকিম

অফবিট সিকিম

সিকিম মানেই আমরা মনে করি গ্যাংটক, নাথুলা, পেলিং, ছাঙ্গু, লাচুং, গুরুদংমার লেক এই সব জায়গা। বাকি সিকিমের সিংহভাগটাই আমােদর অজানা। এমনই একটি অজানা পর্যটন কেন্দ্র মনখিম। ছবির মতো সুন্দর গ্রাম। যেখানে সব সময় কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে। তার সঙ্গে পাহাড়ি মানুষের আপন করে নেওয়া। গরমের ছুটিতে এমনই একটা সুন্দর জায়গায় বেড়িয়ে আসুন।

সুন্দরী মনখিম

সুন্দরী মনখিম

ছবির মত সুন্দর জায়গা। সিকিমের মানুষের জনপ্রিয় একটা পিকনিক স্পট। বড় পাইন গাছে ঘেরা হেলিপ্যাড গ্রাউন্জে প্রায় সারাবছরই কেউ না কেউ পিকনিক করে থাকে। বড় বড় পাইন আর দেবদারু গাছে ভিড মনখিমে। একাধিক ভিউ পয়েন্ট রয়েছে এখানে। সবুজ কার্পেট যেন কেউ বিছিয়ে দিয়েছে এখানে। মনখিমের চারপাশে সুন্দর সুন্দর বাড়ি ঘর ছবির মত করে তুলেছে ।

মনেস্ট্রিতে রয়েছে অমিতাভ স্ট্যাচু

মনেস্ট্রিতে রয়েছে অমিতাভ স্ট্যাচু

অনেকেই জানেন না গৌতম বুদ্ধের আরেক নাম অমিতাভ। মনখিমে এই মনেস্ট্রিতে অমিতাভ স্ট্যাচু নামেই রয়েছে এই মনেস্ট্রিতে। গ্রামের পথে হেঁটে হেঁটেই ঘুরে নেওয়া যায় একাধিক ভিউ পয়েন্ট। মনেস্ট্রিতেও অনায়াসেই আসা যায় হেঁটে হেঁটে। মন ভাল হয়ে যাবে। ছবির মত সুন্দর গ্রামের পথে হাঁটতে। একেবারে কয়েকদিনের বিশ্রামের ছুটি কাটানো যাকে বলে।

ইতিহাস জড়িয়ে রয়েছে মনখিমে

ইতিহাস জড়িয়ে রয়েছে মনখিমে

মনখিম শুধু বেড়ানোর জায়গা নয় এখানকার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের ইতিহাসও। মনখিমের বাসিন্দারা তিরন্দাজি খুব পছন্দ করেন। একানে তিরন্দাজি করার জায়গাও রয়েছে। এখানে নাকি ভারত চিন যুদ্ধের সময় ক্যাম্প করে বাঙ্কার করা হয়েছিল সেনার জন্য। মনখিমের রাতের সৌন্দর্য আরও সুন্দর। ঘরে বসেই দূরের পাহাড়ে বিভিন্ন শহরের আলোয় ঝিকমিক করা পাহাড় দেখা যায়। তারসঙ্গে ভোের কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর ভিউ খুব কম জায়গাতেই পাওয়া যায়।

প্রতীকী ছবি সৌ: ফেসবুক ও পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+