Travel: ভুলে যান মলদ্বীপ, ঘুরে আসুন ভিসা ফ্রি এই ডেস্টিনেশনগুলি থেকে
মলদ্বীপ নিয়ে বিতর্ক তুঙ্গে। এতো বিতর্কে ঘুরতে গিয়ে লাভ নেই। মধ্য বিত্ত পর্যটকের ভাঁড়ারে বারবার বিদেশ সফরের লক্ষ্মী লাভ হয় না। কাজেই বিতর্কে না গিয়ে বিদেশ ভ্রমণে যদি যেতেই চান তাহলে মলদ্বীপে বিকল্প হিসেবে এই জায়গা গুলি ঘুরে আসতে পারেন। যেখানে লাগবে না কোনও ভিসা।
গত কয়েক বছরে মলদ্বীপ ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল তার কারণ এখানকার পর্যটন বান্ধব পরিবেশ। সেই সঙ্গে ভিসায় ছাড়। কিন্তু কেবল মলদ্বীপ নয় আরও অনেক জায়গা রয়েছে ভারতের কাছাকাছি যেখানে ভিসা ছাড়া ঘোরা যায়।

প্রথমেই নাম করতে হয় কেনিয়ার। এখানে ভারতীয় পর্যটকদের কোনও ভিসা লাগে না। ভারতীয় পর্যটকদের জন্য রয়েছে ইলেকট্রনিক অথরাইজেশন প্রোগ্রাম। কেনিয়া জঙ্গলের জন্য বিখ্যাত। এখানকার ওয়াইল্ডলাইফ দেখতেই ভিড় করেন পর্যটকরা। জানুয়ারি এবং ফেব্রুয়ারি কেনিয়ায় বেড়ানোর সেরা সময়। এখানকার জঙ্গলে সাফারিতে গিয়ে মুগ্ধ হবেনই। কেনিয়াতে জেবরা দেখতে পাওয়া যায়। রয়েছে িচতা, হািত সিংহের মতো জন্তুও।
তারপরেই রয়েছে। মলদ্বীপকে টেক্কা দিতে পারার মতো সৌন্দর্য রয়েছে ফিজির উপকূলে। ফিজিতেও ভারতীয় পর্যটকদের ভিসা লাগে না। এখানে মলদ্বীপ ভাইবস অনায়াসেই পেয়ে যাবেন। অসাধার সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় ফিজি। যদিও মলদ্বীপের হুজুগে ফিজির পর্যটনে ঘাটতি পড়েছিল।
তারপরেই রয়েছে সিসেলস। অসম্ভব সুন্দর একটা জায়গা সিসেলস। এখানে সমুদ্রর পাশাপাশি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। বলিউডি সিনেমা পাপা ক্যাহেতে হ্যায় শ্যুটিং হয়েছিল এই সিসেলসে। অনেক ভারতীয় পর্যটকই এখন সিসেলসে যান। একটা ট্রাই আপনিও নিতে পারেন। এখানেও ভারতীয়দের ভিসা লােগ না।
শ্রীলঙ্কাতেও ভারতীয় পর্যটকদের জন্য ভিসায় ছাড় ঘোষণা করেছে। শ্রীলঙ্কাকে আমরা রাবণের দেশ বলেই জানি। কিন্তু এখান সমুদ্র সৈকত এবং অসাধারণ ল্যান্ডস্কেপ মুগ্ধ করবে পর্যটকদের। দূরত্বও খুব বেশি নয়। অনায়াসেই শ্রীলঙ্কা পৌঁছে যাওয়া যায়।
এছাড়াও রয়েছে বারবাডোস। অচেনা একটা নাম। কিন্তু সৈকত অসাধারণ এখানকার। এখানেও পর্যটকদের কোনও ভিসা লাগে না। তারপরেই রয়েছে মালয়েশিয়া। অনেকে ভারতীয় পর্যটক এখন মালয়েশিয়া ঘুরতে যান। এখানেও ভারতীয় পর্যটকদের িভসার প্রয়োজন হয় না। এছাড়া ওমানও ঘুরে আসতে পারেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমান। কিন্তু এখানে ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না।












Click it and Unblock the Notifications