New Year Travel: নববর্ষে সঙ্গীকে সঙ্গে নিয়ে কম খরচে ঘুরে আসুন বিশ্বের এই দেশগুলিতে
ঘুরতে যেতে কমবেশি সকলেই ভীষণ পছন্দ করেন। তবে বাজেটের কথা মাথায় রেখে অনেকেই যেতে চান না। যদি আপনি এবার কম বাজেটে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু এই যে দেশগুলোতে যেতে পারেন।
এখানে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যেই আপনি ঘুরে আসতে পারবেন। উপভোগ করতে পারবেন এই দেশের সৌন্দর্যও। তাই আপনার সঙ্গীকে সঙ্গে নিয়ে নববর্ষ কাটাতে আপনি ঘুরে আসুন বিদেশে।

- শ্রীলঙ্কা
এবার আপনি আপনার পরিবার কিংবা সঙ্গীর সঙ্গে নববর্ষ কাটিয়ে আসুন এখানে। এই জায়গা আইল্যান্ড অফ জেমস নামে পরিচিত। এখানকার সমুদ্র সৈকত রয়েছে। তাছাড়া কলম্বো, ক্যান্ডি এখানকার শহরগুলি আপনাকে ঘোরাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এখানে গেলে অবশ্যই এলা রক, সিগিরিয়া রক, ইয়ালা ন্যাশনাল পার্ক যেতে ভুলবেন না। এখানের খাবার কিন্তু অনেক কম দামে পাবেন আপনি।
- থাইল্যান্ড
থাইল্যান্ড যাওয়ার স্বপ্ন কমবেশি সকলেরই থাকে। আপনারও যদি থাকে তাহলে দেরি না করে এই নববর্ষে কিন্তু আপনি থাইল্যান্ডে নতুন বছর উদযাপন করতে পারেন। এখানে গেলে ব্যাংকক, ফুকেটে অবশ্যই যাবেন। এখানকার রাতের সমুদ্র সৈকত থেকে নববর্ষের পার্টি দেখলে আপনার মন কিন্তু একদম ভরে যাবে। এখানে অনেক সস্তাতেও কিন্তু আপনি ভালো হোটেল পেয়ে যাবেন।
- ভুটান
ভুটান হল সুখের দেশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনি কিন্তু শান্তিতে কিছুদিন কাটাতে পারবেন। এখানে ভারতীয় নাগরিকদের ভিসার প্রয়োজন নেই। আর এখানে থিম্পু, পারো যেতে একদম ভুলবেন না। তাছাড়া ভুটানি সংস্কৃতিকে কিন্তু দারুনভাবে উপভোগ করতে পারবেন। এখানে অনেক রকম গেস্ট হাউস রয়েছে।
- ভিয়েতনাম
এবার নববর্ষের ছুটি আপনি ভিয়েতনামে কাটাতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য, ভাস্কর্য শিল্প কিন্তু অসাধারণ। এই সময়ে অনেক পর্যটকেরা এখানে ভিড় করেন। কম বাজেটে ঘুরতে যেতে চাইলে এই জায়গাটি কিন্তু একদমই পারফেক্ট।
- ইন্দোনেশিয়া
নববর্ষ উদযাপন করতে আপনিও ইন্দোনেশিয়া ঘুরতে যেতে পারেন। এখানে হোমস্টে রয়েছে। খুব কম খরচেই আপনি কিন্তু এখানকার রিসোর্টগুলিতে সময় কাটাতে পারেন । এখানকার সৈকত, মন্দির ও জলপ্রপাত আপনাকে পাগল করে তুলবে। তবে এখানে গেলে স্ট্রিট ফুড খেতে একদম ভুলবেন না। তাই এবার আপনি আপনার সঙ্গীকে নিয়ে ইন্দোনেশিয়া ঘুরতে পারেন।












Click it and Unblock the Notifications