Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Summer vacation: গরমের হাঁসফাঁস থেকে মুক্তি পেতে চান? রইল কিছু আকর্ষণীয় জায়গার হদিশ

Summer vacation: গ্রীষ্মের দুপুরে হাঁসফাঁস করা জীবন যখন ক্লান্তিময় হয়ে যায়, তখন এক পশলা ঠান্ডা হাওয়ার মতো আসে গরমের ছুটির হাতছানি। এই সময়টা রোজকার বাঁধা ধরা রুটিনের বাইরে মুক্তির স্বাদ দেয় ছোট-বড় সকল মানুষকেই। স্কুল-কলেজের ঘণ্টা আর অফিসের ফাইলের স্তূপ থেকে ছুটি নিয়ে মন চায় একটু অন্যরকম কিছু করতে। যেখানে থাকবে শুধু আনন্দ আর নতুনত্বের ছোঁয়া। আর এজন্য একদম পারফেক্ট গরমের ছুটি।

গরমের ছুটিতে ভ্রমণের মজাই আলাদা। শহরের তাপমাত্রা যতই হোক না কেন, প্রকৃতি কিন্তু অন্যরকম আকর্ষণ সৃষ্টি করে। পাহাড়ের ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দেয়, সমুদ্রের ঢেউয়ের গর্জন মনে আনন্দের ঢেউ তোলে, আর সবুজ অরণ্যের নীরবতা এনে দেয় শান্তি। পরিবারের সঙ্গে হোক কিংবা বন্ধুদের সাথে ছুটির মজা সকলেই পেতে চান। তাই এই গরমে আপনিও কি একটু ঠান্ডা হাওয়া আর প্রকৃতির সবুজ ছোঁয়া পেতে চান? তাহলে চলুন, ঘুরে আসুন মনোরম কিছু জায়গা থেকে!

vacation

ভারতীয় রেলপথ (IR) ভ্রমণের আদর্শ মাধ্যম বলে মনে করেন অনেকেই। ট্রেন তাদের স্বপ্নের গন্তব্যে আরামদায়ক এবং মনোরম ভ্রমণের জন্য একেবারে সঠিক বিকল্প। রেডরেলের মতে, এই মরশুমে ট্রেন ভ্রমণের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে, জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বুকিং গত বছরের তুলনায় ৩০% বৃদ্ধি পেয়েছে। দেখে নিন কিছু মনোরম জায়গার হদিশ-

শিমলা ও মানালি:

হিমাচল প্রদেশের এই দুই জনপ্রিয় শৈলশহর গরমের ছুটিতে এক অসাধারণ গন্তব্য। শিমলার ঔপনিবেশিক স্থাপত্য, মনোরম দৃশ্য এবং ঠান্ডা আবহাওয়া আপনার ক্লান্তি দূর করে মনে শান্তি এনে দেবে। অন্যদিকে, মানালির অপরূপ সুন্দ পর্বতমালা, কুল্লু উপত্যকার সবুজ আর বিপাসা নদীর কলকলানি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। রোমাঞ্চপ্রেমীরা এখানে প্যারাগ্লাইডিং, রাফটিং, এবং ট্রেকিং-এর মতো অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন।

দার্জিলিং:

পাহাড়ের রাণী দার্জিলিং তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান এবং টয় ট্রেনের জন্য বিখ্যাত। কাঞ্চনজঙ্ঘার দিগন্তজোড়া দৃশ্য, বাতাস ভর্তি ঠান্ডা হিমেল স্পর্শ আর সুগন্ধি চায়ের কাপে চুমুক, এই সব মিলিয়ে দার্জিলিং এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। ঘুম বৌদ্ধ মঠ ও টাইগার হিলের সূর্যোদয় এখানকার প্রধান আকর্ষণ।

গোয়া:

তবে যারা সমুদ্র ও সৈকত ভালোবাসেন, তাদের জন্য গোয়া এক আদর্শ স্থান। গরমের দিনে সমুদ্রের শীতল বাতাস আর ঢেউয়ের গর্জন মনকে শান্তি এনে দেয়। উত্তর গোয়ার জনপ্রিয় সৈকত যেমন বাগা, কালানগুটে পার্টি ও আমোদ-প্রমোদের জন্য বিখ্যাত। অন্যদিকে, দক্ষিণ গোয়ার শান্ত ও স্নিগ্ধ সৈকত প্রকৃতির নীরবতা উপভোগ করার জন্য সেরা। এখানকার পর্তুগিজ স্থাপত্য ও সুস্বাদু সী-ফুডও বিশেষভাবে উপভোগ করার মতো।

উটি:

নীলগিরি পর্বতমালার কোলে অবস্থিত উটি সবুজ পাহাড়, মনোরম হ্রদ এবং ঔপনিবেশিক ঐতিহ্যের জন্য পরিচিত। গরমের দিনে এখানকার শান্ত ও স্নিগ্ধ আবহাওয়া শরীর ও মনকে সতেজ করে তোলে। উটি লেক, বোটানিক্যাল গার্ডেন এবং ডোডাবেত্তা এখানকার প্রধান আকর্ষণ।

মুন্নার:

কেরালার এই পাহাড়ি জনপদ বিস্তীর্ণ চা বাগান, মসলার বাগান এবং আঁকাবাঁকা পাহাড়ি পথের জন্য বিখ্যাত। গরমের ছুটিতে মুন্নারের সবুজ আর মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য মনকে শান্তি এনে দেয়। এখানকার মাথুপেট্টি ড্যাম ও ইকো পয়েন্ট বিশেষভাবে উল্লেখযোগ্য।

ঋষিকেশ ও হরিদ্বার:

আবার যারা আধ্যাত্মিক শান্তি ও প্রকৃতির মেলবন্ধন চান, তাদের জন্য ঋষিকেশ ও হরিদ্বার এক দারুণ বিকল্প। গঙ্গার তীরে এই দুটি শহর ঐতিহ্যে ভরপুর। ঋষিকেশে আপনি যোগা, মেডিটেশন এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ পাবেন। অন্যদিকে, হরিদ্বারের সন্ধ্যায় গঙ্গার আরতি এক অসাধারণ অভিজ্ঞতা।

কাশ্মীর:

ভূস্বর্গ কাশ্মীর তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, উপত্যকা, হ্রদ এবং বাগানের জন্য সারা বিশ্বে বিখ্যাত। গরমের দিনে কাশ্মীরের শীতল আবহাওয়া ও ফুলের বাগান এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। শ্রীনগরের ডাল লেক, গুলমার্গ ও সোনমার্গের প্রাকৃতিক শোভা মুগ্ধ করার মতো।

মেঘালয়:

মেঘালয়ের রাজধানী শিলং তার সবুজ পাহাড়, জলপ্রপাত এবং মনোরম দৃশ্যের জন্য পরিচিত। ওয়ার্ড'স লেক, ডন বস্কো সেন্টার এবং এলিফ্যান্ট ফলস এখানে দেখার মতো। এছাড়াও আপনি যেতে পারেন চেরাপুঞ্জি ও মওসিনরামে। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া এই দুটি জায়গা তাদের জীবন্ত রুট ব্রিজ এবং জলপ্রপাতের জন্য বিখ্যাত।

Take a Poll

রাজস্থান:

ভাবছেন মরুভূমির গরমে হাঁসফাঁস করবেন? একদমই না। রাজস্থানে এমন অনেক সুন্দর জায়গা আছে, যা গরমেও উপভোগ করা যায়। বরং, এই সময়ে ভিড় একটু কম থাকায় অনেক কিছুই শান্তভাবে ঘুরে দেখা যেতে পারে। রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু এই গরমে এক শান্তির ঠিকানা। এখানকার শীতল আবহাওয়া, সবুজ পাহাড় আর সুন্দর হ্রদ মনকে শান্তি এনে দেয়। এছাড়াও যেতে পারেন "লেকের শহর" উদয়পুরে। সঙ্গে ধর্মীয় ভাবাবেগের সাথে প্রকৃতির সৌন্দর্য মেশানো পুষ্করও অনেক পর্যটকদের আকর্ষণ করে।

তাহলে আর দেরি কেন? এই গরমের ছুটিতে আপনার পছন্দের গন্তব্য বেছে নিন, আর বেরিয়ে পড়ুন প্রকৃতির কোলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+