Hee Bermiok: পাহাড়ের একঘেয়েমি কাটাতে চলে আসুন উত্তরবঙ্গের কাছেই এই অফবিট ডেস্টিনেশনে

সিকিম মানেই গ্যাংটক-পেলিং আর নর্থ সিকিম। এই তিন দিকেই ছোটেন পর্যটকরা। কিন্তু এই তিনটি জায়গা দেখতে দেখতে যাঁরা বিরক্ত হয়ে গিয়েছেন তাঁদের জন্য অপেক্ষা করছে একেবারে অফবিট এই ডেস্টিনেশন। যেটি একেবারে অন্যরকম একটা জায়গা।

পশ্চিম সিকিমের একটি ছোট্ট গ্রাম হি বারমিওক। এনজেপি থেকে যার দূরত্ব ১৪০ কিলোমিটার। এখানে আসতে হলে ২ ভাবে আসা যায়। এনজেপি থেকে সিকিম ট্যুরিজিমের গাড়ি পাওয়া যায় সেটা বুক করে আসতে পারেন। আবার জোরথাং হয়েও আসা যায়। এনজেপি থেকে জোরথাং। সেখান থেকে সোরেং হয়ে আসা যায় হি বারমিওকে।

Hee Bermiok

পশ্চিম সিকিমের প্রাকৃতিক পরিবেশ মুদ্ধ করে সকলকে। হি বারমিওক তেমনই একটি জায়গা। যেখান থেকে পেলিং দেখা যায়। কাজেই এখান থেকে পেলিংও ঘুরে আসা যায়। পেলিং থেকে হি বারমিওক আসতে ১ ঘণ্টা সময় লাগে। অর্থাৎ একেবারেই কাছে। হি বারমিওক থেকে অনেক জায়গা দেখা যায়।

কাছাকাছিই রয়েছে ছায়া তাল, হি পাতাল। রিংচেংপং, কালুক। একাধিক জায়গা রয়েছে দেখার জন্য। আবার পেলিংয়ের সাইড সিইংও এখান থেকে অনায়াসেই করা যায়। এখান থেকে কাঞ্জনজঙ্ঘা তো দেখা যায়ই। পেলিং যাওয়ার মেইন রোডেই পড়ে জায়গাটি। কাঞ্জনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাওয়া যায় এখানে। এখানে অনেক থাকার জায়গা রয়েছে। জায়গাটি এমনিতেই বেশ সুন্দর।

Hee Bermiok

একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আরেকদিকে কাঞ্জনজঙ্ঘা। রাতের সৌন্দর্য আরও মনোরম। হি বারমিওক থেকে দূরের পেলিং এবং সিকিমের অন্যান্য জায়গা যেন নক্ষত্র খচিত বলে মনে হয়। হোমস্টে বা হোেটলের বারান্দায় বসে সেই রাতের দৃশ্য উপভোগ করতে পারবেন। অর্ধেক রাত সেই সব আলো খচিত পাহাড় দেখতে েদখতেই কেটে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+