Bonedi Barir Durga Puja: মৃণাল সেনের 'খণ্ডহর' ছবির শ্যুটিং হয়েছিল, দেখে আসুন কালিকাপুর জমিদারবাড়ির পুজো
পুজো শুরুর আগেই কলকাতার বড় পুজোগুলি দেখে ফেলেছেন অনেকেই। আর পুজোর চারদিন দেখে আসুন একটু অন্যরকম পুজো। চলে আসুন বীরভূমের কালিকাপুরে। ইলামবাজারের কাছেই রয়েছে কালিকাপুর। বীরভূম মানে সকলেই বোলপুর শান্তিনিকেতনের কথা ভাবেন।
তার আশপাশেই রয়েছে অনেক বনেদিবাড়ির পুজো। তার মধ্যে একটা এই কালিকাপুর জমিদারবাড়ির পুজো।
প্রায় ৩০০ বছর আগের পুজো এই কালিকাপুর জমিদারবাড়ি। ইলামবাজার থেকে কিছুটা এগিয়ে যেতে হবে বা দিকের জঙ্গলে মোড়া রাস্তায়। জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরেই দেখা মিলবে কালিকাপুর জমিদারবাড়ির পুজো।

এই জমিদারবাড়ির বিশেষত্ব হল ছাদহীন নাটমন্দির। উঁচু উঁচু থাম দাড়িয়ে রয়েছে। প্রায় সাড়ে তিনশো বছর আগে এই বাড়িতে পুজোর প্রচলন করেছিলেন জমিদার প্রণবানন্দ রায়। বর্ধমান রাজার দেওয়ান ছিলেন তিনি। বর্ধমান রাজার কাছ থেকে এই জায়গার ইজারা পেয়ে তৈরি করেছিলেন প্রাসাদোপম বাড়িটি।
সদর দরজার পরেই রয়েছে টেরাকোটার কাজ করা শিবমন্দির। তাতা রামায়ণ-মহাভারত সহ একাধিক পুরানের কাহিনী বর্ণিত রয়েছে। মহালয়ার ১৫ দিন আগে থেকেই দেবীর আবাহন শুরু হয়ে যায়। প্রতিদিন গয় চণ্ডিপাঠ। পুজো আগেই মাকে সাজিয়ে তোলা হয় সোনার গয়নায়।
কালিকাপুর জমিদার বাড়িতে কলাবউ স্নান করাতে নিয়ে যাওয়া হয় পালকিতে করে। বাড়ির পুকুরেই হয় কলাবউ স্নান। তবে এই বাড়িত পুজোয় অন্নভোগ হয় না। দেওয়া হয় লুচি এবং নানা রকমের ভাজা। তার সঙ্গে থাকে ফল মিষ্টি। দেখে আসুন বোলপুরের এই জমিদার বাড়ির পুজো। শোনা যায় এই জমিদারবাড়িতেই জনপ্রিয় পরিচালক মৃণাল সেন তাঁর খণ্ডহর ছবির শ্যুটিং করেছিলেন।












Click it and Unblock the Notifications